শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের স্তবক-২ এবং 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর যেন একই।” বিশ্লেষণ করো।

উত্তর: "উদ্দীপকের স্তবক-২ এবং 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর যেন একই”- মন্তব্যটি যথার্থ। 'সেইদিন এই মাঠ' কবিতায় দেখা যায়, পৃথিবীর সবকিছুই তার আপন গতিতে চলমান। মানুষের তৈরি কোনো বস্তু প্রকৃতির সঙ্গে সমান্তরালে চলতে পারে না। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ নানাভাবে আবর্তিত হয়। এক্ষেত্রে অভ্যন্তরীণ কোনো ঘটনার প্রভাবে পৃথিবীর নিয়মে কোনো পরিবর্তন হয় না। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি স্বদেশের সৌন্দর্যে মুগ্ধ। তিনি প্রকৃতির চির বহমান অম্লান, সৌন্দর্যের যে মৃত্যু নেই তা তুলে ধরেছেন। স্বদেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এ কথা বলেছেন। এ দিকটি উদ্দীপকের কবিতাংশের কবির চেতনায়ও প্রতিফলিত হয়েছে। স্বদেশের প্রকৃতি ও পরিবেশের প্রতি এখানে কবির যে মুগ্ধতা প্রকাশ পেয়েছে তা 'সেইদিন এই মাঠ' কবিতার কবির অনুরূপ। এ কবিতায় কবি রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতির চিরকাল প্রাণময় থাকার কথা বলেছেন। উদ্দীপকের কবিও স্বদেশের শ্যামল-কোমল ছায়ায় প্রাণময়। দিগন্তজুড়ে থাকা এ দেশের সৌন্দর্যের প্রতি তাঁরও গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং প্রকৃতির চিরকালীন অমলিন থাকার বিষয়টি তুলে ধরেছেন। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবনের অবসান হলেও মানুষের স্বপ্ন মরে না, তা প্রকৃতির চির বহমানতার সঙ্গে লীন হয়ে থাকে। উদ্দীপকের কবিতাংশে প্রকৃতির সেই সৌন্দর্য মানুষের প্রাণে ছড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রকৃতির প্রতি মানুষের গভীর ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ পেয়েছে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল

“উদ্দীপকের স্তবক-২ এবং 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর যেন একই।” বিশ…

উদ্দীপক

স্তবক-১: এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লি-জননী ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণি স্তবক-২: আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। প্রাণে প্রাণে যেন তাই তারই সুর শুধু পাই দিগন্ত জুড়ে সোনা রং ছবি এঁকে যাই সারাক্ষণ।

উত্তর

জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।

উত্তর

"সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি।” চরণটিতে প্রকৃতির রূপ-রস-গন্ধ অবিকল থাকার বিষয়কে বোঝানো হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। কবি জানেন বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও প্রকৃতি আপন বৈশিষ্ট্য নিয়ে সমুজ্জ্বল থাকে। আর মানুষের মৃত্যুতে প্রকৃতি জগতের কোনো পরিবর্তন হয় না। কারণ মানুষের সাধারণ মৃত্যু পৃথিবীর বহমানতায় কোনো প্রভাব ফেলে না। প্রকৃতি তার আপন ছন্দেই চলতে থাকে। মৃত্যুর মধ্য দিয়ে কেবল মানুষ হারিয়ে যায়।

উত্তর

উদ্দীপকের স্তবক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় উল্লিখিত আপন রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি চির প্রবহমান। প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হয় না। প্রকৃতিতে বিরাজমান বিচিত্র গন্ধ, বর্ণের স্পর্শ মানুষকে সজীব ও সতেজ করে। স্তবক-১-এ বাংলার রূপবৈচিত্র্যের দিকটি নির্দেশিত হয়েছে। এখানে গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে। গ্রামবাংলা ফুলে-ফসলে, কাদা-মাটি-জলে এক অপূর্ব সৌন্দর্যে বিরাজমান। সৌন্দর্যমণ্ডিত গ্রামখানি স্নেহময়ী মায়ের মতো। উদ্দীপকের এই সৌন্দর্যচেতনার দিকটি 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রতিফলিত সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি এখানে প্রকৃতির সৌন্দর্যের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও আপন রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি টিকে থাকে। পৃথিবীতে মানুষ এবং মানুষের সৃষ্টির ধ্বংস আছে। প্রকৃতির সৌন্দর্যের ধ্বংস নেই।

উত্তর

"উদ্দীপকের স্তবক-২ এবং 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর যেন একই”- মন্তব্যটি যথার্থ। 'সেইদিন এই মাঠ' কবিতায় দেখা যায়, পৃথিবীর সবকিছুই তার আপন গতিতে চলমান। মানুষের তৈরি কোনো বস্তু প্রকৃতির সঙ্গে সমান্তরালে চলতে পারে না। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ নানাভাবে আবর্তিত হয়। এক্ষেত্রে অভ্যন্তরীণ কোনো ঘটনার প্রভাবে পৃথিবীর নিয়মে কোনো পরিবর্তন হয় না। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি স্বদেশের সৌন্দর্যে মুগ্ধ। তিনি প্রকৃতির চির বহমান অম্লান, সৌন্দর্যের যে মৃত্যু নেই তা তুলে ধরেছেন। স্বদেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এ কথা বলেছেন। এ দিকটি উদ্দীপকের কবিতাংশের কবির চেতনায়ও প্রতিফলিত হয়েছে। স্বদেশের প্রকৃতি ও পরিবেশের প্রতি এখানে কবির যে মুগ্ধতা প্রকাশ পেয়েছে তা 'সেইদিন এই মাঠ' কবিতার কবির অনুরূপ। এ কবিতায় কবি রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতির চিরকাল প্রাণময় থাকার কথা বলেছেন। উদ্দীপকের কবিও স্বদেশের শ্যামল-কোমল ছায়ায় প্রাণময়। দিগন্তজুড়ে থাকা এ দেশের সৌন্দর্যের প্রতি তাঁরও গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং প্রকৃতির চিরকালীন অমলিন থাকার বিষয়টি তুলে ধরেছেন। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবনের অবসান হলেও মানুষের স্বপ্ন মরে না, তা প্রকৃতির চির বহমানতার সঙ্গে লীন হয়ে থাকে। উদ্দীপকের কবিতাংশে প্রকৃতির সেই সৌন্দর্য মানুষের প্রাণে ছড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রকৃতির প্রতি মানুষের গভীর ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ পেয়েছে। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রসেইদিন এই মাঠ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6."বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রত"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোনিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিখুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন?"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মআজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।