"লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: “লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?"- বলতে প্রকৃতির চির বহমানতার বিষয়টি বোঝানো হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের বহমানতা এবং মানুষ ও মানুষের তৈরি সভ্যতা বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন। কবি জানেন যে, তিনি যেদিন এ পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিনও প্রকৃতি বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও রূপ-রস-গন্ধ নিয়ে প্রাণময় থাকবে। সেদিনও আজকের মতো প্রকৃতির বুকে ফোটা চালতা ফুল শিশিরের জলে ভিজে নরম গন্ধ বিলাবে, লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীর জন্য গান গাইবে, অর্থাৎ প্রকৃতির সবকিছু যথা নিয়মে চলমান থাকবে- এ বিষয়টি বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
"লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর