উদ্দীপকের জমিদার বাড়ি 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জমিদার বাড়ি 'সেইদিন এই মাঠ' কবিতার 'ক্ষয়িষ্ণু সভ্যতার দিকটি ইঙ্গিত করে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি জীবনানন্দ দাশ প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের অমরতা এবং মানুষ ও মানুষের গড়া সভ্যতার বিলীন হয়ে যাওয়ার দিকটি বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। অবিনশ্বর প্রকৃতিতে মানুষের মতো মানুষের সভ্যতাও নশ্বর। এ কবিতায় কবি গভীর জীবনতৃষ্ণা নিয়ে মানুষের তৈরি সভ্যতার ক্ষয়িষ্ণুতার দিকটি তুলে ধরেছেন। উদ্দীপকে অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীবাস দত্ত প্রাচীন বটগাছের নিচে বসে জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকেন। তিনি বাড়ির ইটগুলো খসে পড়তে দেখেন। সেই ইটগুলো দিয়ে গ্রামের মানুষ নতুন রাস্তা বানিয়েছে। এই জমিদার বাড়ির ধ্বংসপ্রাপ্তি বা ক্ষয়িষ্ণুতার দিকটি 'সেইদিন এই মাঠ' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। কবিতায় কবি দেখিয়েছেন যে, এশিরিয়া ও ব্যাবিলনের মতো অনেক সভ্যতাই ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু প্রকৃতি ও মানুষের স্বপ্ন চির প্রবহমান। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। এভাবে উদ্দীপকের জমিদার বাড়ি 'সেইদিন এই মাঠ' কবিতার সভ্যতার ক্ষয়িষ্ণুতার দিকটি তুলে ধরেছে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
উদ্দীপকের জমিদার বাড়ি 'সেইদিন এই মাঠ' কবিতার কোন দিকটি ইঙ্গিত করে? …
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর