উদ্দীপকের প্রথম দুই চরণ 'সেইদিন এই মাঠ' কবিতার সাথে কোন দিক থেকে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম দুই চরণ 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের মরণশীলতার দিক থেকে সম্পর্কিত। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি মানুষের মরণশীলতার বিপরীতে প্রকৃতির প্রবহমানতাকে ফুটিয়ে তুলেছেন। মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। প্রকৃতির বিপুলতার মধ্যে দাগ কাটে না সেই মৃত্যুর শোক। উদ্দীপকের প্রথম দুই চরণে কবির মৃত্যুজনিত আক্ষেপ প্রকাশ পেয়েছে। প্রকৃতির নিয়মেই একদিন সময়ের ডাকে সাড়া দিয়ে কবিকে পৃথিবী ছাড়তে হবে। তার বিদায়ের বেদনা আচ্ছন্ন করবে তার পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজনের ক্ষুদ্র পারিবারবর্গকে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি মানুষের মরণশীলতার দিকটিকে গুরুত্বারোপ করেছেন। মরণশীল ব্যক্তিমানুষকে মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী ছাড়তে হয়। বিষয়টি ব্যক্তির জীবনের বেদনাময় অনুষঙ্গ হলেও প্রকৃতিতে এটির প্রভাব পড়ে না।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
উদ্দীপকের প্রথম দুই চরণ 'সেইদিন এই মাঠ' কবিতার সাথে কোন দিক থেকে সম…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর