"উদ্দীপক-২-এর চেতনাই হলো 'সেইদিন এই মাঠ' কবিতার মূল ভাবনা।”– মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: "উদ্দীপক-২-এর চেতনাই হলো 'সেইদিন এই মাঠ' কবিতার মূল ভাবনা"- মন্তব্যটি যথার্থ; কারণ উদ্দীপক-২ প্রকৃতির চিরন্তন প্রাণচাঞ্চল্য ও জীবনের স্বাভাবিক ধারাকে তুলে ধরেছে যা কবিতার মূল ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি দেখিয়েছেন, মানুষের মৃত্যু হলেও প্রকৃতি অবিনশ্বর। চালতাফুল শিশিরের জলে ভিজবে, লক্ষ্মীপেঁচা তার লক্ষ্মীটির জন্য গান গাইবে, খেয়ানৌকা নদীতে ভাসবে- এগুলোর অবসান হয় না। প্রকৃতি চির বহমান। উদ্দীপক-২ প্রকৃতি ও জীবনের চিরন্তন প্রবাহকে ফুটিয়ে তুলেছে। পথে বাশি বাঁজবে, নদীর কূলে গরু চরবে, আঙিনায় শিশু খেলবে, পাখিরা গান গাইবে- এসব কখনো বন্ধ হবে না, শুধু দিন যেতে। থাকবে। 'সেইদিন এই মাঠ' কবিতায়ও একই ধরনের চিরায়ত চিত্র ফুটে উঠেছে। উভয় ক্ষেত্রেই মৃত্যু বা ধ্বংসকে ছাপিয়ে প্রকৃতি ও স্বপ্ন আপন নিয়মে প্রবাহিত হয়। 'সেইদিন এই মাঠ' কবিতার মূল ভাবনা হলো মানুষের মরণশীলতা ও প্রকৃতির চিরকালীন ব্যস্ততা। কবি জানেন প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের কোনো শেষ নেই। প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। উদ্দীপক-২ ঠিক সেই প্রাকৃতিক চিরন্তনের কথাই বলেছে। উদ্দীপকের বেণু, ধেনু, শিশু, পাখি- সবই প্রকৃতি ও জীবনের চিরায়ত প্রতীক। উদ্দীপক ও কবিতায় প্রকৃতির চিরন্তন প্রবাহের কথাই বলা হয়েছে। তাই উদ্দীপক-২ কবিতার চেতনার একটি বিশুদ্ধ ও প্রাণবন্ত প্রতিচ্ছবি। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
"উদ্দীপক-২-এর চেতনাই হলো 'সেইদিন এই মাঠ' কবিতার মূল ভাবনা।”– মন্তব্…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর