শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের শেষ চার চরণ ও 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর এক।"- তুমি কি এ মন্তব্যের সাথে একমত? যুক্তিসহ লেখো।

উত্তর: উদ্দীপকের শেষ চার চরণে প্রতিফলিত দর্শন 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত প্রকৃতির অবিনশ্বরতার বিপরীতে মানবজীবনের নশ্বরতা প্রকাশ করায় "উদ্দীপকের শেষ চার চরণ ও 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর এক" মন্তব্যের সঙ্গে আমি একমত। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির অবিনশ্বরতার বিপরীতে মানবজীবনের নশ্বরতার দিকটি ফুটিয়ে তুলেছেন। মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়লেও বিশাল প্রকৃতির কোথাও পড়ে না সেই মৃত্যুর রেশ'। মৃত্যু প্রকৃতির বহমানতা থামাতে পারে না। উদ্দীপকের শেষ চার চরণে কবি অনিবার্য মৃত্যুর কথা স্বীকার করেছেন, যেটিকে কোনো মানুষই এড়াতে পারে না। উপরন্তু তার এই ব্যক্তি প্রয়াণ সুবিস্তৃত প্রকৃতির প্রবহমানতাকে রহিত করতে পারে না। 'সেইদিন এই মাঠ' কবিতায়ও কবি এ চিরন্তন সত্যকে স্বীকার করেছেন। তিনি দেখিয়েছেন, তাঁর মৃত্যুর পরেও প্রকৃতির সব অনুষঙ্গ নির্বিকার চিত্তে আপন আপন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে। 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্য ও মানুষের স্বপ্নের স্থায়িত্ব প্রকাশিত হয়েছে। মানুষের জীবন ও তার হাতে গড়া সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হলেও প্রকৃতি আপন মহিমায় চলমান থাকে। প্রকৃতির কোথাও পড়ে না সেই ধ্বংসের বেদনা। উদ্দীপকের শেষ চার চরণেও কবি এই দর্শনই উপস্থাপন করেছেন। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল

"উদ্দীপকের শেষ চার চরণ ও 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর এক।"- তুমি …

উদ্দীপক

যেদিন আমার মহাঘুমে বুজবে দুই চোখ পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু শোক। চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, সাগর-নদী-জল এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, শুধু থাকব না আর আমি একা সবই রবে ভবে।

Mymensingh · 2026

উত্তর

'সেইদিন এই মাঠ' কবিতায় খেয়ানৌকা গুলো চরের খুব কাছে এসে লেগেছে।

উত্তর

উল্লিখিত চরণটি দিয়ে কবি বুঝিয়েছেন যে, বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ-রস-গন্ধ কখনই হারিয়ে ফেলে না। কবি মনে করেন তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। পৃথিবীতে মানবকল্যাণের বাণী বা কল্যাণকর্ম কোনোকিছুই বিলীন হয় না। শুধু ব্যক্তি হারিয়ে যায়। কারও মৃত্যুতেই পৃথিবীর গতিময়তা ও প্রকৃতির স্বাভাবিকতায় কোনো ব্যাঘাত ঘটে না। কবি মনে করেন তিনি না থাকলে লক্ষ্মীপেঁচার গান বন্ধ হবে না। পৃথিবীর সবকিছুই স্বাভাবিক নিয়মে চলবে।

উত্তর

উদ্দীপকের প্রথম দুই চরণ 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের মরণশীলতার দিক থেকে সম্পর্কিত। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি মানুষের মরণশীলতার বিপরীতে প্রকৃতির প্রবহমানতাকে ফুটিয়ে তুলেছেন। মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। প্রকৃতির বিপুলতার মধ্যে দাগ কাটে না সেই মৃত্যুর শোক। উদ্দীপকের প্রথম দুই চরণে কবির মৃত্যুজনিত আক্ষেপ প্রকাশ পেয়েছে। প্রকৃতির নিয়মেই একদিন সময়ের ডাকে সাড়া দিয়ে কবিকে পৃথিবী ছাড়তে হবে। তার বিদায়ের বেদনা আচ্ছন্ন করবে তার পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজনের ক্ষুদ্র পারিবারবর্গকে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি মানুষের মরণশীলতার দিকটিকে গুরুত্বারোপ করেছেন। মরণশীল ব্যক্তিমানুষকে মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবী ছাড়তে হয়। বিষয়টি ব্যক্তির জীবনের বেদনাময় অনুষঙ্গ হলেও প্রকৃতিতে এটির প্রভাব পড়ে না।

উত্তর

উদ্দীপকের শেষ চার চরণে প্রতিফলিত দর্শন 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত প্রকৃতির অবিনশ্বরতার বিপরীতে মানবজীবনের নশ্বরতা প্রকাশ করায় "উদ্দীপকের শেষ চার চরণ ও 'সেইদিন এই মাঠ' কবিতার মূল সুর এক" মন্তব্যের সঙ্গে আমি একমত। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির অবিনশ্বরতার বিপরীতে মানবজীবনের নশ্বরতার দিকটি ফুটিয়ে তুলেছেন। মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়লেও বিশাল প্রকৃতির কোথাও পড়ে না সেই মৃত্যুর রেশ'। মৃত্যু প্রকৃতির বহমানতা থামাতে পারে না। উদ্দীপকের শেষ চার চরণে কবি অনিবার্য মৃত্যুর কথা স্বীকার করেছেন, যেটিকে কোনো মানুষই এড়াতে পারে না। উপরন্তু তার এই ব্যক্তি প্রয়াণ সুবিস্তৃত প্রকৃতির প্রবহমানতাকে রহিত করতে পারে না। 'সেইদিন এই মাঠ' কবিতায়ও কবি এ চিরন্তন সত্যকে স্বীকার করেছেন। তিনি দেখিয়েছেন, তাঁর মৃত্যুর পরেও প্রকৃতির সব অনুষঙ্গ নির্বিকার চিত্তে আপন আপন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে। 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্য ও মানুষের স্বপ্নের স্থায়িত্ব প্রকাশিত হয়েছে। মানুষের জীবন ও তার হাতে গড়া সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হলেও প্রকৃতি আপন মহিমায় চলমান থাকে। প্রকৃতির কোথাও পড়ে না সেই ধ্বংসের বেদনা। উদ্দীপকের শেষ চার চরণেও কবি এই দর্শনই উপস্থাপন করেছেন। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রসেইদিন এই মাঠ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6."বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রত"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোনিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিখুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন?"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মআজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।