"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে"- কবি কেন এ কথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: “সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- কবি একথাটি বলেছেন মানুষের স্বপ্নের মরণ নেই বলে। 'সেইদিন এই মাঠ' কবিতাটিতে কবি গভীর জীবনতৃষ্ণা নিয়ে বিশেষ এক সত্য উন্মোচিত করেছেন। মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ-রস-গন্ধ নিয়ে প্রবহমান থাকবে। কবি মনে করেন তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, সাধ, কল্পনাকে তৃপ্ত করে যাবে। প্রকৃতিতে থাকবে না সেই মৃত্যুর রেশ। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। প্রজন্মের পর প্রজন্ম স্বপ্ন নিয়ে মানুষ এগিয়ে চলে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে"- কবি কেন এ কথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর