উদ্দীপক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতায় ফুটে ওঠা দিকের বর্ণনা দাও।
উত্তর: উদ্দাপক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের মরণশালতা ও জাগতিক সবকিছুর ক্ষয়িষ্ণুতার দিকটি ফুটে উঠেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি মানুষের ক্ষণস্থায়িত্বের কথা বলেছেন। তিনি জানেন একদিন তিনি চলে যাবেন তবু প্রকৃতির চিরন্তন সৌন্দর্য বিনষ্ট হবে না। মানুষ ও মানুষের তৈরি সভ্যতা ধ্বংস হলেও প্রকৃতি টিকে থাকবে। মানুষ তার সমস্ত ক্ষমতা, সৌন্দর্য ও সম্পদ ফেলে রেখে এ পৃথিবী থেকে চলে যাবে। উদ্দীপক-১ মানুষ ও তার সৃষ্ট বস্তুর নশ্বরতা ও ক্ষয়িষ্ণুতার চিত্র তুলে ধরে। বীর, রাজা, জমিদার, সুন্দর নারী, বাড়ি, ঘড়ি- সবকিছুই একদিন নিঃশেষ হয়ে যাবে এবং পৃথিবী তাদের ভুলে যাবে। এই চেতনা 'সেইদিন এই মাঠ' কবিতার, 'আমি চলে যাব' ও সভ্যতার ধ্বংসের বোধের সাথে সাদৃশ্যপূর্ণ। কবি জানেন, তাঁর মৃত্যুর পরেও চালতাফুল শিশিরে ভিজবে, লক্ষ্মীপেঁচা গান গাইবে, খেয়ানৌকা নদীতে ভাসবে। সব ধ্বংস হলেও প্রকৃতির রূপ-রস-গন্ধ অমর। কেবল মানুষ ও মানুষের তৈরি জিনিস কালের গর্ভে বিলীন হয়ে যায়। এভাবেই উদ্দীপক-১ এ কবিতার মৃত্যুচেতনার বিষয়টির প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
উদ্দীপক-১-এ 'সেইদিন এই মাঠ' কবিতায় ফুটে ওঠা দিকের বর্ণনা দাও।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর