"উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে।”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বাঙালির মুক্তিসংগ্রামে আত্মত্যাগের বিষয়টি থাকলেও পাকিস্তানি বাহিনীর হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞের চিত্র অনুপস্থিত থাকায় "উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে।"- উক্তিটি যথার্থ। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের আলেখ্য তুলে ধরেছেন। দীর্ঘ নয় মাসব্যাপী পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সৃষ্ট ধ্বংসযজ্ঞ, গণহত্যাসহ আরও নারকীয় বর্বরতার চিত্র এসেছে এ কবিতায়। উদ্দীপকে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের ইতিহাস বর্ণিত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার-নির্যাতনকে রুখতে বাঙালিরা একেকটি কামানের মতো গর্জে উঠেছিল। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বাঙালির স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের পাশাপাশি পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার, হত্যা, ধর্ষণ ইত্যাদির চিত্রও রয়েছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বাঙালির অপরিসীম আত্মত্যাগের মহিমা ফুটে উঠেছে। ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনে আপামর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর নির্মম গণহত্যা চালায়। ছাত্রাবাস, বস্তি উজাড় করে দেয়। পশুর কণ্ঠে এসবের প্রাকৃতিক প্রতিবাদের চিত্রও কবিতায় উঠে এসেছে। কিন্তু উদ্দীপকে শুধু বাঙালির মুক্তি সংগ্রামে আত্মত্যাগের বিষয়টি থাকলেও অন্যান্য বিষয় অনুপস্থিত থাকায় তা কবিতার আংশিক ভাবকেই ধারণ করে মাত্র।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
"উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আংশিক ভাবের প্…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর