শেয়ারFacebookWhatsApp

স্তবক-২ এ প্রকাশিত প্রকৃতির শাশ্বত ও চিরন্তন রূপ 'সেইদিন এই মাঠ' কবিতার আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: ◉ “পৃথিবীতে মানুষের মৃত্যু থাকলেও প্রকৃতির মৃত্যু নেই” এই বক্তব্যের প্রতিফলন ঘটায় স্তবক-২-এ প্রকাশিত প্রকৃতির শাশ্বত ও চিরন্তন রূপ 'সেইদিন এই মাঠ' কবিতায়ও নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। ◉ 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির মতে মানুষ মরণশীল, প্রকৃতি অমর। প্রকৃতির সৌন্দর্য চিরন্তন। প্রকৃতি আপন গতিতে প্রবহমান। কবি মৃত্যুবরণ করলেও প্রকৃতিতে তার স্বাভাবিক ব্যস্ততা থাকবে। প্রকৃতি তার শাশ্বত রূপ নিয়ে চিরকাল ব্যস্ত থাকে। মাঠে থাকে চঞ্চলতা, লক্ষ্মীপেঁচার কণ্ঠে মঙ্গলবার্তা, প্রকৃতির বিচিত্র গন্ধ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ, খেয়ানৌকার নদীতে চলাচল- প্রকৃতির এসব অফুরন্ত সৌন্দর্য কখনই শেষ হয় না। ◉ উদ্দীপকের স্তবক-২-এ প্রকৃতির মায়াময় চিরকালীন সৌন্দর্য ও শাশ্বত রূপটি দেখা যায়। এখানে রাখাল ছেলের গরু চরানো, অশখের ছায়ায় বসে বাঁশি বাজানোর মনোরম এক দৃশ্য তুলে ধরা হয়েছে। রাখাল ছেলের গানের পুলক লেগে ধানের খেত যেন দুলে ওঠে। ওই গানের আনন্দে যেন বিলের জলে পদ্মফুলের কলি সম্পূর্ণরূপে ফুটে ওঠে মায়ের মুখের হাসির মতো। ◉ উদ্দীপকের স্তবক-২-এ প্রকৃতির এসব অনুষঙ্গও শাশ্বত ও চিরন্তন, যা কখনো হারিয়ে যাবে না। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির শাশ্বত এ রূপকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। প্রকৃতির সেই শাশ্বত রূপটি উদ্দীপকের স্তবক-২-এও ফুটে উঠেছে।

SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল

স্তবক-২ এ প্রকাশিত প্রকৃতির শাশ্বত ও চিরন্তন রূপ 'সেইদিন এই মাঠ' কব…

উদ্দীপক

স্তবক-১: মানুষ, সৃষ্টির নেশায় যারা থাকে মগ্ন ব্যর্থ হয় কখনো কখনো ভেঙে যায় সব স্বপ্ন। তবুও দমিয়ে থাকে না তারা আবারো গড়ে আপন ভুবন। স্তবক-২: রাখাল ছেলে চড়ায় ধেনু বাজায় বেণু অশখ মূলে সেই গানেই পুলক লেগে ধানের ক্ষেত ওই উঠল দুলে। সেই গানেরই পুলক লেগে বিলের জলের বাঁধন টুটে মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে।

Dhaka · 2025

উত্তর

খেয়ানৌকাগুলো চরের খুব কাছে এসে লেগেছে।

উত্তর

◉ "এশিরিয়া ধুলো আজ- বেবিলন ছাই হয়ে আছে"- কারণ মনুষ্যসৃষ্ট সবকিছু একসময় ধ্বংসপ্রাপ্ত হয়। ◉ 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেছেন, মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। এশিরীয় ও বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। অথচ প্রকৃতির ধ্বংস নেই। প্রকৃতি নিজ রূপ-রস-গন্ধ নিয়ে চিরকাল প্রাণময়। প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য কখনই শেষ হয় না। তাই এশিরিয়া ও বেবিলনের সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হওয়ার কথা উল্লেখ করে মানবসৃষ্ট সভ্যতার নিশ্চিত ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টিকে বোঝানো হয়েছে।

উত্তর

◉ 'সেইদিন এই মাঠ' কবিতার মনুষ্যসৃষ্ট সভ্যতার ধ্বংস হওয়া এবং মানুষের স্বপ্নের বেঁচে থাকার দিকটি স্তবক-১-এ ফুটে উঠেছে। ◉ 'সেইদিন এই মাঠ' কবিতায় মানুষের ক্ষণস্থায়ী জীবন, তার সৃষ্টির ধ্বংস এবং মানুষের চিরকালীন স্বপ্নের দিকটি ফুটে উঠেছে। মানুষের জীবন ক্ষণস্থায়ী। মনুষ্য নির্মিত সভ্যতাও ক্ষণস্থায়ী। তবে মানুষের স্বপ্নের কখনো সমাপ্তি ঘটে না। মানুষের মৃত্যুর বিপরীতে চলে তার স্বপ্নের স্থায়িত্ব ও বিনির্মাণে। ◉ উদ্দীপকে সৃষ্টির নেশায় মগ্ন মানুষের কথা বলা হয়েছে যারা কখনো কখনো ব্যর্থ হয়, যাদের স্বপ্ন ভেঙে যায়। তবু তারা দমে না গিয়ে আবার আপন ভুবন গড়ে তোলে। উদ্দীপকের স্তবক-১-এর এই অংশে 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের ক্ষণস্থায়ী জীবন ও সভ্যতার পাশাপাশি মানুষের অন্তর্নিহিত অবিনশ্বর স্বপ্নের দিকটি ফুটে উঠেছে। মানুষ বারবার স্বপ্ন দেখে সৃষ্টির এবং সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটায়। তার সেই সৃষ্টি যদি নষ্ট হয়, ব্যর্থ হয়, তবুও সে আবার স্বপ্ন দেখে। সে আবার আপন ভুবন গড়ে তোলে।

উত্তর

◉ “পৃথিবীতে মানুষের মৃত্যু থাকলেও প্রকৃতির মৃত্যু নেই” এই বক্তব্যের প্রতিফলন ঘটায় স্তবক-২-এ প্রকাশিত প্রকৃতির শাশ্বত ও চিরন্তন রূপ 'সেইদিন এই মাঠ' কবিতায়ও নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। ◉ 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির মতে মানুষ মরণশীল, প্রকৃতি অমর। প্রকৃতির সৌন্দর্য চিরন্তন। প্রকৃতি আপন গতিতে প্রবহমান। কবি মৃত্যুবরণ করলেও প্রকৃতিতে তার স্বাভাবিক ব্যস্ততা থাকবে। প্রকৃতি তার শাশ্বত রূপ নিয়ে চিরকাল ব্যস্ত থাকে। মাঠে থাকে চঞ্চলতা, লক্ষ্মীপেঁচার কণ্ঠে মঙ্গলবার্তা, প্রকৃতির বিচিত্র গন্ধ, মৃদুমন্দ কোলাহলের আনন্দ, খেয়ানৌকার নদীতে চলাচল- প্রকৃতির এসব অফুরন্ত সৌন্দর্য কখনই শেষ হয় না। ◉ উদ্দীপকের স্তবক-২-এ প্রকৃতির মায়াময় চিরকালীন সৌন্দর্য ও শাশ্বত রূপটি দেখা যায়। এখানে রাখাল ছেলের গরু চরানো, অশখের ছায়ায় বসে বাঁশি বাজানোর মনোরম এক দৃশ্য তুলে ধরা হয়েছে। রাখাল ছেলের গানের পুলক লেগে ধানের খেত যেন দুলে ওঠে। ওই গানের আনন্দে যেন বিলের জলে পদ্মফুলের কলি সম্পূর্ণরূপে ফুটে ওঠে মায়ের মুখের হাসির মতো। ◉ উদ্দীপকের স্তবক-২-এ প্রকৃতির এসব অনুষঙ্গও শাশ্বত ও চিরন্তন, যা কখনো হারিয়ে যাবে না। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির শাশ্বত এ রূপকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। প্রকৃতির সেই শাশ্বত রূপটি উদ্দীপকের স্তবক-২-এও ফুটে উঠেছে।
SSCবাংলা ১ম পত্রসেইদিন এই মাঠ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6."বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রত"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোনিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিখুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন?"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মআজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

স্তবক-২ এ প্রকাশিত প্রকৃতির শাশ্বত ও চিরন্তন রূপ 'সেইদিন এই মাঠ' কব… | Prosthuti