"উদ্দীপক (i)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মূল বক্তব্যই যেন ফুটে উঠেছে"- মল্যায়ন করো।
উত্তর: উদ্দীপক (i)-এ মানুষের মৃত্যু ও প্রকৃতির টিকে থাকার দিকটির ইঙ্গিত করা হয়েছে তাই "উদ্দীপক (i)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মূল বক্তব্যই যেন ফুটে উঠেছে" মন্তব্যটি যথার্থ। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে, মৃত্যু এক অনিবার্য সত্য। পরিবর্তনশীলতার মধ্য দিয়ে কেবল ব্যক্তি মানুষের অস্তিত্বই বিলীন হয়। কিন্তু প্রকৃতি থাকে চির যৌবনা। কারণ প্রকৃতি অবিনশ্বর। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি বলেন, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য ও আনন্দের শেষ নেই। বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ-রস-গন্ধ হারিয়ে ফেলে না। কবি জানেন তিনি যখন থাকবেন না, তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে টিকে থাকবে। মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। উদ্দীপক (i)-এ এই সত্য বিবৃত হয়েছে। এখানেও কবি অনিবার্য মৃত্যুর কথা বলেছেন। তাছাড়া তিনি বলেন পৃথিবীর সবকিছু যেমন আছে তেমনই রবে। শুধু এই সুন্দর পৃথিবী ছেড়ে মানুষকে একদিন চলে যেতে হবে। 'সেইদিন এই মাঠ' কবিতায় বলা হয়েছে, মানুষ মরণশীল। একদিন, মানুষ এ পৃথিবী ছেড়ে চলে যাবে। কিন্তু প্রকৃতিতে থাকবে চির কালের ব্যস্ততা। জগতে মানুষের মৃত্যু রয়েছে, কিন্তু প্রকৃতি বা পৃথিবীর সৌন্দর্যের মৃত্যু নেই। কবিতার এই মূলভাব উদ্দীপক (i)-এও ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
"উদ্দীপক (i)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মূল বক্তব্যই যেন ফুটে উঠেছে"-…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর