দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১-এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির অবিনশ্বরতা এবং মানুষের নশ্বরতার দিকটির সাদৃশ্য ফুটে উঠেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে- মানুষ মরণশীল, আর প্রকৃতি অবিনশ্বর। মানুষের জীবন এবং মানুষের তৈরি সভ্যতা ধ্বংস হয়ে যায়। কিন্তু প্রকৃতির নিয়মে তৈরি কোনো কিছুই ধ্বংস হয় না। কালের বিবর্তন ধারায় মানুষ হারিয়ে গেলেও প্রকৃতি রূপবৈচিত্র্য ও সৌন্দর্য নিয়ে টিকে থাকে। উদ্দীপকে প্রকৃতির সৌন্দর্যের অম্লান ও অক্ষয় অবস্থা এবং তার মধ্য থেকে মানুষের হারিয়ে যাওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখানে বাঁশবাগান, চাঁদ, পুকুরপাড়, ঝোপ-ঝাড়, ঝিঁঝিঁ পোকা, লেবুর গন্ধ অবিকল আগের মতোই আছে; নেই শুধু কাজলা দিদি। কারণ দিদি মৃত্যুর মধ্য দিয়ে চিরতরে হারিয়ে গেছে। উদ্দীপকে মানুষের এই নশ্বরতা এবং প্রকৃতির অক্ষুণ্ণ থাকার বিষয়টি 'সেইদিন এই মাঠ' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিতায়ও কবি নদী, নক্ষত্র, চালতা ফুল, লক্ষ্মীপেঁচা, ভিজে গন্ধ প্রভৃতির কথা বলেছেন, যা অবিকল আগের মতোই রয়েছে। এগুলোর ক্ষয় বা লয় নেই; শুধু কবি থাকবেন না। কারণ মানুষ এবং মানুষের গড়া সভ্যতা বিলীন হয়ে যায়। কিন্তু প্রকৃতি বিলীন হয় না। তাই বলা যায়, দৃশ্যপট-১-এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির অবিনশ্বরতা এবং মানুষের নশ্বরতার দিকটির সাদৃশ্য ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর