শেয়ারFacebookWhatsApp

'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবের সমগ্রতা প্রকাশে উদ্দীপকটির সক্ষমতা বিচার করো।

উত্তর: উদ্দীপকে মানুষের নশ্বরতার কথা থাকলেও অন্যান্য বিষয় অনুপস্থিত। তাই 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবের সমগ্রতা প্রকাশে উদ্দীপকটির সক্ষমতা আংশিক। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে, পৃথিবীতে মানুষের শেষ পরিণতি মৃত্যু। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবনের অবসান হয়। মানুষের এই মৃত্যু পৃথিবীর চির বহমানতাকে রোধ করতে পারে না। কারণ মানুষের মৃত্যুতে প্রকৃতির স্বাভাবিকতায় কোনো ব্যাঘাত ঘটে না। উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, একদিন যারা ছিল আজ তারা নেই। তাদের জায়গাটাও খালি নেই। তাদের স্থানে নতুন নতুন মানুষের আবির্ভাব ঘটেছে। উদ্দীপকের এ ভাবটি 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের নশ্বরতার দিকটিকে নির্দেশ করে। এ বিষয় ছাড়াও আলোচ্য কবিতায় প্রকৃতির প্রতি কবির গভীর মুগ্ধতা, প্রকৃতির চিরকালীন গতিময়তা, মানুষের তৈরি সভ্যতার ধ্বংস হওয়া এবং প্রকৃতির রহস্যময় রূপ-সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি ভেবেছেন তিনি চলে গেলেও পৃথিবী আপন নিয়মে চলবে। প্রকৃতির রহস্যময় রূপসৌন্দর্য কখনই হারাবে না। সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু হলেও অন্যদিকে চলছে তার বিনির্মাণ। উদ্দীপকে কেবল মানুষের নশ্বরতার দিকটি প্রকাশ পেয়েছে। তাই আমরা বলতে পারি যে, আলোচ্য কবিতার মূলভাবের সমগ্রতা প্রকাশে উদ্দীপকের সক্ষমতা আংশিক।

SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল

'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবের সমগ্রতা প্রকাশে উদ্দীপকটির সক্ষমতা …

উদ্দীপক

সেই সাতজন নেই টেবিলটা আজও আছে সাতটা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালি নেই।

Barisal · 2022

উত্তর

জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা হলো প্রকৃতির রহস্যময় সৌন্দর্য।

উত্তর

'পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল' বলতে কবি নশ্বর মানবজীবনে অবিনশ্বর প্রকৃতির প্রবাহ চেতনাকে বুঝিয়েছেন। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি টিকে থাকবে। জাগতিক নিয়মে নশ্বর মানব জীবন স্রোত চলে অবিনশ্বর প্রকৃতির বিপরীতে। মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না পৃথিবীর বহমানতা। এই বহমানতা এবং মানুষের স্বপ্ন দেখার গল্প চিরকাল বেঁচে থাকবে। এখানে সেই প্রসঙ্গেই কবি এ কথা বলেছেন।

উত্তর

উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকৃতির অবিনশ্বরতা এবং মানুষের নশ্বরতার দিক প্রতিফলিত হয়েছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে- মানুষ মরণশীল, আর প্রকৃতি অবিনশ্বর। মানুষের তৈরি সভ্যতা একদিন ধ্বংস হয়। মানুষেরও মৃত্যু ঘটে। কিন্তু প্রকৃতির নিয়মে তৈরি কোনোকিছুর ধ্বংস বা বিনাশ নেই। এমনকি মানুষের স্বপ্নেরও কোনো বিনাশ হয় না। উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, সাতজন নেই, কিন্তু সেই সাতজন যে টেবিলে বসতেন সেই টেবিলটা আজও আছে। তাদের ব্যবহৃত, সাতটা পেয়ালাও খালি নেই। সেই জায়গায় আজ নতুন মানুষের আবির্ভাব ঘটেছে। কিন্তু পূর্বের মানুষজন আজ নেই। অর্থাৎ মানুষ মরণশীল। সময়ের স্রোতে মানুষ হারিয়ে যায়। বিলীন হয়ে যায় তার স্মৃতি। অন্যদিকে 'সেইদিন এই মাঠ' কবিতায়ও আমরা দেখি সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ। কিন্তু মরণশীল ব্যক্তিমানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। অথচ প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে কিন্তু প্রকৃতিজগৎ বহমান। তাই বলা যায় যে, উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার প্রতিফলিত দিকটি হলো প্রকৃতির অবিনশ্বরতা ও মানুষের নশ্বরতা।

উত্তর

উদ্দীপকে মানুষের নশ্বরতার কথা থাকলেও অন্যান্য বিষয় অনুপস্থিত। তাই 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবের সমগ্রতা প্রকাশে উদ্দীপকটির সক্ষমতা আংশিক। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে, পৃথিবীতে মানুষের শেষ পরিণতি মৃত্যু। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবনের অবসান হয়। মানুষের এই মৃত্যু পৃথিবীর চির বহমানতাকে রোধ করতে পারে না। কারণ মানুষের মৃত্যুতে প্রকৃতির স্বাভাবিকতায় কোনো ব্যাঘাত ঘটে না। উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, একদিন যারা ছিল আজ তারা নেই। তাদের জায়গাটাও খালি নেই। তাদের স্থানে নতুন নতুন মানুষের আবির্ভাব ঘটেছে। উদ্দীপকের এ ভাবটি 'সেইদিন এই মাঠ' কবিতার মানুষের নশ্বরতার দিকটিকে নির্দেশ করে। এ বিষয় ছাড়াও আলোচ্য কবিতায় প্রকৃতির প্রতি কবির গভীর মুগ্ধতা, প্রকৃতির চিরকালীন গতিময়তা, মানুষের তৈরি সভ্যতার ধ্বংস হওয়া এবং প্রকৃতির রহস্যময় রূপ-সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি ভেবেছেন তিনি চলে গেলেও পৃথিবী আপন নিয়মে চলবে। প্রকৃতির রহস্যময় রূপসৌন্দর্য কখনই হারাবে না। সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু হলেও অন্যদিকে চলছে তার বিনির্মাণ। উদ্দীপকে কেবল মানুষের নশ্বরতার দিকটি প্রকাশ পেয়েছে। তাই আমরা বলতে পারি যে, আলোচ্য কবিতার মূলভাবের সমগ্রতা প্রকাশে উদ্দীপকের সক্ষমতা আংশিক।
SSCবাংলা ১ম পত্রসেইদিন এই মাঠ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6."বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রত"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোনিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিখুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন?"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মআজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবের সমগ্রতা প্রকাশে উদ্দীপকটির সক্ষমতা … | Prosthuti