শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেই দিন এই মাঠ' কবিতার সাদৃশ্য হলো মানুষের মরণশীলতা ও সভ্যতার নশ্বরতা। 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত, মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতের সৌন্দর্যের মৃত্যু নেই। কালের আবর্তনে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের তৈরি সভ্যতাও এক সময় বিলীন হয়ে যায়। যেভাবে এশিরিয়া ও বেবিলন সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আলোচ্য কবিতায় প্রকৃতির চিরন্তনতার পাশাপাশি ব্যক্তি মানুষ ও মানুষের তৈরি সভ্যতার নশ্বরতার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে মানুষ ও মানুষের তৈরি সভ্যতার নশ্বরতার কথা বলা হয়েছে। মানুষ অমরণশীল নয়। ব্যক্তি মানুষের মৃত্যু আছে। মানুষ যেসব সভ্যতা গড়ে তুলে সেগুলোরও নশ্বরতা রয়েছে। মানুষের তৈরি বিখ্যাত সভ্যতাগুলো আজ বিলীন হয়ে গেছে। তাই বলা যায়, উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্য হলো মানুষের মরণশীলতা ও সভ্যতার নশ্বরতা।

SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল

উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ…

উদ্দীপক

কাল যে ছিল আজ সে নাই; আজও যে ছিল, তাহারও ঐ নশ্বর দেহটা ধীরে ধীরে ভস্মসাৎ হইতেছে, আর তাহাকে চেনাই যায় না, অথচ এই দেহটাকে আশ্রয় করিয়া কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ভয়, কত ভাবনাই না ছিল। কোথায় কোথায় গেল? এক নিমিষে কোথায় অন্তর্হিত হইল? তবে তার দাম? মরিতেই বা কতক্ষণ লাগে?

Jessore · 2023

উত্তর

খেয়ানৌকাগুলো চরের খুব কাছে এসে লেগেছে।

উত্তর

সভ্যতার নশ্বরতা বোঝাতে কবি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। সভ্যতা নশ্বর। মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতাই আজ বিলীন হয়ে গেছে। এশিরিয়া ও ব্যাবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছু নয়; কিন্তু প্রকৃতি তার আপন রূপ-রস-গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় ও জীবন্ত হয়ে থাকে। পৃথিবীর অফুরন্ত সৌন্দর্য কখনো শেষ হয় না। প্রশ্নাংশে কবি মানবসভ্যতার এ অনিবার্য বিবর্তনকে বুঝিয়েছেন।

উত্তর

উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেই দিন এই মাঠ' কবিতার সাদৃশ্য হলো মানুষের মরণশীলতা ও সভ্যতার নশ্বরতা। 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত, মানুষের মৃত্যু আছে কিন্তু এ জগতের সৌন্দর্যের মৃত্যু নেই। কালের আবর্তনে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের তৈরি সভ্যতাও এক সময় বিলীন হয়ে যায়। যেভাবে এশিরিয়া ও বেবিলন সভ্যতা ধ্বংস হয়ে গেছে। আলোচ্য কবিতায় প্রকৃতির চিরন্তনতার পাশাপাশি ব্যক্তি মানুষ ও মানুষের তৈরি সভ্যতার নশ্বরতার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে মানুষ ও মানুষের তৈরি সভ্যতার নশ্বরতার কথা বলা হয়েছে। মানুষ অমরণশীল নয়। ব্যক্তি মানুষের মৃত্যু আছে। মানুষ যেসব সভ্যতা গড়ে তুলে সেগুলোরও নশ্বরতা রয়েছে। মানুষের তৈরি বিখ্যাত সভ্যতাগুলো আজ বিলীন হয়ে গেছে। তাই বলা যায়, উদ্দীপকে যে বিষয়টি উঠে এসেছে তার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্য হলো মানুষের মরণশীলতা ও সভ্যতার নশ্বরতা।

উত্তর

উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি বলেই আমি মনে করি। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরন্তন রীতিনীতি ও শাশ্বত রূপের কথা বলেছেন। এ বিষয়টির পাশাপাশি কবি ব্যক্তিমানুষের মরণশীলতা ও সভ্যতার নশ্বরতার দিকটি তুলে ধরেছেন। ব্যক্তি মানুষের মৃত্যু হলেও মানুষের স্বপ্ন চিরকাল বেঁচে থাকে। প্রকৃতির স্বাভাবিক কর্মকাণ্ডের ওপর মানুষের মৃত্যুর কোনো প্রভাব পড়ে না। প্রকৃতি তার নিজস্ব নিয়মেই সদা চলমান থাকে। তবে মানব সভ্যতা পৃথিবীতে অবিনশ্বর নয়। কালের আবর্তনে সভ্যতা এক সময় বিলীন হয়ে যায়। উদ্দীপকে মানুষের নশৃরতার দিকটি ফুটে উঠেছে। কারণ মানুষ কোনো অমরণশীল প্রাণী নয়। মানুষের মৃত্যু অবধারিত। মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। কাল যে ছিল আজ সে নেই কিংবা আজ যে আছে আগামী কাল সে হয়তো থাকবে না। এভাবেই মানুষ একদিন এ পৃথিবী থেকে বিদায় নেবে। মানুষের ঐশ্বর্য-প্রভাব ও প্রতিপত্তি সবকিছুই শেষ হয়ে যাবে। 'সেইদিন এই মাঠ' কবিতায় মানুষের জীবন ও সভ্যতার নশ্বরতার দিকটি বর্ণিত হয়েছে। আর এ দিকটি উদ্দীপকের বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু এ বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতায় প্রকৃতির চিরন্তনতা ও শাশ্বত রূপ চিত্রিত হয়েছে। যা উদ্দীপকের মধ্যে অনুপস্থিত। আর এ দৃষ্টিকোণ থেকে উদ্দীপকটি আলোচ্য কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে সক্ষম হয়নি। তাই আমি মনে করি উদ্দীপকে 'সেইদিন এই মাঠ' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি।
SSCবাংলা ১ম পত্রসেইদিন এই মাঠ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রতিবাদ যেন সমগ্র বাঙালির প্রতিবাদী সত্তারই বহিঃপ্রকাশ- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6."বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপক-১: যখন মৃত্যু ঘুমে শুয়ে রবো- অন্ধকারে নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে- হয়তো বা ধলেশ্বরী চিলাইয়ের পাশে দিনমান কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নাহি আসে তবুও কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়িছে আমার বুকের 'পরে- আমার মুখের 'পরে নীরবে ঝরিছে নিবিড় হয়েছে তাই আমার চিতার ছাইয়ে বাংলার ঘাস। উদ্দীপক-২ : আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব জীবনের সন্ধান এখানে প্লাবনে নুহের কিন্তুি ভাসে শান্তি কপোত বারতা লইয়া আসে জেগেছে নতুন চর সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

Jessore · 2022

ক
পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?
খ
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।
ঘ
দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেজর এজাজের নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে নীলগঞ্জবাসীর প্রত"কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।"- উক্তিটি কার এবং কোনিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে? বিখুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?'১৯৭১' উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে তুমি কোন চরিত্রটিকে নির্বাচন করবে এবং কেন?"বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।"- কথাটি ব্যাখ্যা করো।রফিক ও মেজরের সম্পর্কের টানাপোড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মআজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা করো।দৃশ্যপট-২ এ ধ্বংসের পর মানুষের নবজীবনের পদচারণা 'সেইদিন এই মাঠ' কবিতায় কীভাবে প্দৃশ্যপট-১ এর সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো।“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে”- বলতে কবি কী বুঝিয়েছেন?পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।