উদ্দীপক (ii)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার যে দিকটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (ii)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার আশাবাদের দিকটির প্রতিফলন ঘটেছে। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির বর্ণনায় উঠে এসেছে মানুষ পৃথিবীতে নশ্বর। কিন্তু মানুষের স্বপ্ন-আশা বেঁচে থাকে। প্রকৃতির অবিনশ্বরতার সঙ্গে মানুষের স্বপ্ন ও আশার গল্প মিলেমিশে একাকার হয়ে রয়। উদ্দীপক (ii)-এ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আশা- এ কথা বলা হয়েছে। এ সংসারে মানুষের দুঃখ-দুর্দশা নিত্যদিনের বিষয়। জীবনের প্রতিকূল অবস্থায় আশাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায়। 'সেইদিন এই মাঠ' কবিতায়ও কবি আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। কবি বলেন তিনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখনও এখানকার প্রকৃতি অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন-সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। মূলত আশাই মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। উদ্দীপক (ii)-এ আলোচ্য কবিতার এ দিকটিই প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
উদ্দীপক (ii)-এ 'সেইদিন এই মাঠ' কবিতার যে দিকটির প্রতিফলন ঘটেছে তা ব…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর