দৃশ্যপট-২ এ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব প্রকাশ পেয়েছে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মৃত্যু চেতনার প্রকাশ থাকায় দৃশ্যপট-২-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি। 'সেইদিন এই মাঠ' কবিতায় কবির গভীর জীবনতৃষ্ণার প্রকাশ ঘটেছে। কবির বর্ণনায় উঠে এসেছে- মানুষের মৃত্যু পৃথিবীর চির বহমানতা কে রোধ করতে পারে না। কারণ মানুষের মৃত্যুতে প্রকৃতির স্বাভাবিকতায় কোনো ব্যাঘাত ঘটে না। প্রকৃতি স্বাভাবিক নিয়মেই তার রূপ-রস-গন্ধ-সৌন্দর্য বিলিয়ে যায়। 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব মূলত মৃত্যু চেতনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। প্রকৃতির, রূপ-রস-গন্ধ কখনই নিঃশেষ হয় না। কিন্তু মানুষের মৃত্যু হয়, সভ্যতার পতন হয়, আবার নতুন সভ্যতার জন্মও হয়। চক্রাকার এই পরিভ্রমণে শুধু ব্যক্তিমানুষের মৃত্যু হয়। মানুষ তার প্রয়োজনে 'দালান ঘর'সদৃশ সভ্যতা নির্মাণ করে, নতুন রাজ্য জয় করে, আরাম-আয়েশের জন্য যন্ত্র-প্রযুক্তিও নির্মাণ করে। পৃথিবীতে সেসব ক্ষণস্থায়ী হয়। কিন্তু মানুষের শেষ স্থান হয় মাটির ভিতরে অর্থাৎ কবরে। উদ্দীপকেও মানুষের মৃত্যু চেতনার দিকটি ফুটে উঠেছে। নিজের মনের কাছে প্রশ্ন রাখা হয়েছে যে, কেন দালানঘর বাঁধতে ইচ্ছে হয় মানুষের। মৃত্যুই তো একদিন গ্রাস করবে মানুষকে। এশিরিয় ও ব্যাবিলনীয় সভ্যতার পতন হয়ে গেছে, নতুন পৃথিবীর সূচনা হয়েছে, সংস্কৃতি-সভ্যতার নব উন্মেষ ঘটেছে; কিন্তু ব্যক্তি মানুষের মৃত্যু ঘটেছে। দৃশ্যপট-২-এ মৃত্যু চেতনা যেন কবিতার মূলভাবের সঙ্গে আষ্টেপৃষ্ঠে মিশে একাকার হয়ে গেছে। তাই আমি মনে করি, দৃশ্যপট-২-এ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র সেইদিন এই মাঠ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সেইদিন এই মাঠ · সৃজনশীল
দৃশ্যপট-২ এ 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাব প্রকাশ পেয়েছে কি? তোমার ম…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর