"আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে।"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: "আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে।"- আলী ইবনে আব্বাস যখন ডেমাস্কাসের বন্দি লোকটির সামনে তার উপকারীর সন্ধান পাওয়ার - আকাঙ্ক্ষা প্রকাশ করেন তখন বন্দি লোকটি তাকে এ কথাটি বলেন। 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে যে লোকটির আশ্রয়ে নিরাপদে ছিলেন, তাকে তিনি অনেক দিন ধরে খুঁজছেন। এ কথা জানতে পেরে খলিফা মামুনের সেনাদল কর্তৃক ধৃত ব্যক্তিটি নিজের পরিচয় তুলে ধরার নিমিত্তে এ কথা বলেছেন। কারণ অনেক বছর আগের ঘটনা হওয়ায় আলী ইবনে আব্বাস লোকটিকে চিনতে পারেননি যে বন্দি লোকটিই সেই ব্যক্তি। আলী ইবনে আব্বাসের কাছ থেকে সব কথা জানার পরে এভাবেই লোকটি নিজের পরিচয় তুলে ধরেন।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল
"আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে।"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর