উদ্দীপকের বিষয়টি 'প্রত্যুপকার' গল্পের কোন দিকটির সঙ্গে সাদশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বিষয়টি 'প্রত্যুপকার' গল্পের খলিফার মহানুভবতার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'প্রত্যুপকার' গল্পে আলী ইবনে আব্বাসের প্রতি-উপকারের কাহিনি বর্ণিত হয়েছে। তবে এ গল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো খলিফা মামুনের মহানুভবতা। খলিফা মামুনের মহানুভবতা ও বিচক্ষণতার পরিচয় এ গল্পের অন্যতম একটি বিষয়। উদ্দীপকের কবিতাংশে মহানুভব এক ব্যক্তির পরিচয় ফুটে উঠেছে। কবিতাংশের বৃদ্ধ শত্রুকে কোনো প্রহার করেননি। বরং ক্ষমা করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরূপ মহানুভবতার পরিচয় 'প্রত্যুপকার' গল্পের খলিফা মামুনের মধ্যেও পাওয়া যায়। তিনি বন্দি ব্যক্তির প্রতি ক্রোধান্বিত হয়েছিলেন। পরে যখন আলী ইবনে আব্বাসের কাছে তার উপকারী মানসিকতা সম্পর্কে শোনেন তখন বন্দি ব্যক্তির প্রতি তার ক্রোধ শান্ত হয় এবং তিনি কোনো প্রকার শাস্তি না দিয়ে মহানুভবতার পরিচয় দেন। সেই বিষয়টির ইঙ্গিত উদ্দীপকের বৃদ্ধের মধ্যেও রয়েছে। এভাবেই উদ্দীপকের বিষয়টি 'প্রত্যুপকার' গল্পের খলিফার মহানুভবতার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি 'প্রত্যুপকার' গল্পের কোন দিকটির সঙ্গে সাদশ্যপূর্ণ?…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর