উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে প্রতি-উপকার ও নিঃস্বার্থ পরোপকারের কোনো ইঙ্গিত না থাকায় উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে মন্তব্যটি যথার্থ। 'প্রত্যুপকার' গল্পটি আলী ইবনে আব্বাসের প্রতি-উপকারের কাহিনি। এ গল্পে আশ্রয়দাতার মধ্য দিয়ে আবার নিঃস্বার্থ পরোপকারের বিষয়টি ফুটে উঠেছে। মূলত আশ্রয়দাতার উপকারের প্রতি-উপকার এই গল্পের মূল উপজীব্য। উদ্দীপকের কবিতাংশে এক বৃদ্ধের মহানুভবতা ফুটে উঠেছে। বৃদ্ধ তার পুত্রের হত্যাকারীকে ক্ষমা করে দিয়ে মহত্ত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা 'প্রত্যুপকার' গল্পের খলিফা মামুনের মহানুভবতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গল্পেও খলিফা মামুন বন্দি ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে মহানুভবতার পরিচয় দেন। এটি এ গল্পের একটি বিশেষ দিকের প্রকাশমাত্র। গল্পের মূল বিষয় প্রতি-উপকারের কোনো ইঙ্গিত উদ্দীপকে নেই। 'প্রত্যুপকার' গল্পে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি-উপকারের কাহিনি বর্ণিত হয়েছে। তিনি ডেমাস্কাসে একবার ভীষণ বিপদে পড়েন। তখন এক ব্যক্তি তাকে নিঃস্বার্থভাবে আশ্রয় দেন। পরবর্তী সময়ে আলী ইবনে আব্বাস সেই আশ্রয়দাতার প্রাণ বাঁচান। প্রসঙ্গতই এই গল্পে খলিফা মামুনের মহানুভবতার পরিচয় পাওয়া যায়, যার ইঙ্গিত উদ্দীপকে রয়েছে। গল্পের অন্যান্য বিষয়, বিশেষ করে প্রতি-উপকারের কোন ইঙ্গিত সেখানে নেই। তাই বলা যায়, উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল
উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে- মন্…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর