খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন?
উত্তর: বন্দি লোকটির পরোপকারের কথা শুনে তাঁর প্রতিবিধান ভাবনায় খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন। 'প্রত্যুপকার' গল্পে ডেমাস্কাসবাসী এক সম্ভ্রান্ত ব্যক্তি শত্রুর ঈর্ষাবশত দোষারোপের শিকার হয়ে খলিফা মামুনের সেনাদল কর্তৃক বন্দি হন। খলিফা তাকে আলী ইবনে আব্বাসের হেফাজতে রাখার নির্দেশ দেন। কথা প্রসঙ্গে তিনি জানতে পারেন এই বন্দি ব্যক্তিই তাঁর প্রাণ রক্ষাকারী আশ্রয়দাতা। তিনি তাঁকে শৃঙ্খলমুক্ত করে পালিয়ে যেতে বললেন। তখন ওই ব্যক্তি তাকে বিপদে ফেলে চলে যেতে রাজি হলেন না। পরদিন এসব ঘটনা আলী ইবনে আব্বাস সবিস্তারে খলিফার কাছে উপস্থাপন করলে খলিফা বন্দির প্রতি ন্যায়-বিচারের ভাবনায় কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল
খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন?
উত্তর