শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মাহমুদ সাহেব 'প্রত্যুপকার' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মাহমুদ সাহেব 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা পরোপকারী ব্যক্তির প্রতিনিধিত্ব করেন। 'প্রত্যুপকার' গল্পে বস্তুত দুজন মহৎ ব্যক্তির কাহিনি বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে আব্বাসকে আশ্রয় দিয়ে প্রাণরক্ষায় সহায়তা করেন। পরবর্তী সময়ে তার বিপদে আবার আলী ইবনে আব্বাস তাকে সহায়তা করেন। উদ্দীপকের মাহমুদ সাহেব বিশ্বরোডে ভয়াবহ দুর্ঘটনায় আহত আবু জাফর নামে এক ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার পরিবারকে খবর দেন। কয়েক বছর পর মাহমুদ সাহেবের ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে তিনি নিঃস্ব হয়ে ভেঙে পড়েন। এ সংবাদ শুনে আবু জাফর তাঁর খোঁজখবর নেয় এবং আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়ায়। 'প্রত্যুপকার' গল্পেও মাহমুদ সাহেবের অনুরূপ একজন নিঃস্বার্থ পরোপকারী মহৎ ব্যক্তিকে প্রত্যক্ষ করা যায়। ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত ও মহৎ-হৃদয় ব্যক্তি বিপদগ্রস্ত আলী ইবনে আব্বাসকে আশ্রয় দিয়ে জীবন রক্ষায় সাহায্য করেন। পরে তিনি দুষ্কৃতকারীদের ষড়যন্ত্রে বন্দি হলে আলী ইবনে আব্বাস তাকে জীবন বাঁচাতে সাহায্য করেন। এখানে দেখা যাচ্ছে মাহমুদ সাহেবের মতোই ডেমাস্কাসের সম্ভ্রান্ত ব্যক্তি নিঃস্বার্থ ভাবে অন্যের উপকারে এগিয়ে এসেছেন। আবার তার বিপদ-গ্রস্ততায় আলী ইবনে আব্বাস প্রতি-উপকার করেছেন। এভাবে উদ্দীপকের মাহমুদ সাহেব 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা পরোপকারী ব্যক্তির প্রতিনিধিত্ব করেন।

SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল

উদ্দীপকের মাহমুদ সাহেব 'প্রত্যুপকার' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত…

উদ্দীপক

একদিন মাহমুদ সাহেব বিশ্বরোডে ভয়াবহ দুর্ঘটনায় আহত আবু জাফর নামের এক ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার পরিবারকে খবর দেন। কয়েক বছর পর মাহমুদ সাহেবের ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি নিঃস্ব হয়ে যান এবং ভেঙে পড়েন। দুর্ঘটনার সংবাদ শুনে আবু জাফর তাঁর খোঁজ খবর নেয় এবং আর্থিক সহযোগিতা করে তাঁর পাশে দাঁড়ায়। মাহমুদ সাহেব আবার নতুন করে ব্যাবসা শুরু করেন।

Comilla · 2026

উত্তর

আল মামুনের পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন।

উত্তর

"আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে।"- আলী ইবনে আব্বাস যখন ডেমাস্কাসের বন্দি লোকটির সামনে তার উপকারীর সন্ধান পাওয়ার - আকাঙ্ক্ষা প্রকাশ করেন তখন বন্দি লোকটি তাকে এ কথাটি বলেন। 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে যে লোকটির আশ্রয়ে নিরাপদে ছিলেন, তাকে তিনি অনেক দিন ধরে খুঁজছেন। এ কথা জানতে পেরে খলিফা মামুনের সেনাদল কর্তৃক ধৃত ব্যক্তিটি নিজের পরিচয় তুলে ধরার নিমিত্তে এ কথা বলেছেন। কারণ অনেক বছর আগের ঘটনা হওয়ায় আলী ইবনে আব্বাস লোকটিকে চিনতে পারেননি যে বন্দি লোকটিই সেই ব্যক্তি। আলী ইবনে আব্বাসের কাছ থেকে সব কথা জানার পরে এভাবেই লোকটি নিজের পরিচয় তুলে ধরেন।

উত্তর

উদ্দীপকের মাহমুদ সাহেব 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা পরোপকারী ব্যক্তির প্রতিনিধিত্ব করেন। 'প্রত্যুপকার' গল্পে বস্তুত দুজন মহৎ ব্যক্তির কাহিনি বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে আব্বাসকে আশ্রয় দিয়ে প্রাণরক্ষায় সহায়তা করেন। পরবর্তী সময়ে তার বিপদে আবার আলী ইবনে আব্বাস তাকে সহায়তা করেন। উদ্দীপকের মাহমুদ সাহেব বিশ্বরোডে ভয়াবহ দুর্ঘটনায় আহত আবু জাফর নামে এক ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার পরিবারকে খবর দেন। কয়েক বছর পর মাহমুদ সাহেবের ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে তিনি নিঃস্ব হয়ে ভেঙে পড়েন। এ সংবাদ শুনে আবু জাফর তাঁর খোঁজখবর নেয় এবং আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়ায়। 'প্রত্যুপকার' গল্পেও মাহমুদ সাহেবের অনুরূপ একজন নিঃস্বার্থ পরোপকারী মহৎ ব্যক্তিকে প্রত্যক্ষ করা যায়। ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত ও মহৎ-হৃদয় ব্যক্তি বিপদগ্রস্ত আলী ইবনে আব্বাসকে আশ্রয় দিয়ে জীবন রক্ষায় সাহায্য করেন। পরে তিনি দুষ্কৃতকারীদের ষড়যন্ত্রে বন্দি হলে আলী ইবনে আব্বাস তাকে জীবন বাঁচাতে সাহায্য করেন। এখানে দেখা যাচ্ছে মাহমুদ সাহেবের মতোই ডেমাস্কাসের সম্ভ্রান্ত ব্যক্তি নিঃস্বার্থ ভাবে অন্যের উপকারে এগিয়ে এসেছেন। আবার তার বিপদ-গ্রস্ততায় আলী ইবনে আব্বাস প্রতি-উপকার করেছেন। এভাবে উদ্দীপকের মাহমুদ সাহেব 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা পরোপকারী ব্যক্তির প্রতিনিধিত্ব করেন।

উত্তর

উদ্দীপকের আবু জাফরের কর্মকাণ্ডে 'প্রত্যুপকার' গল্পের মর্মবাণী প্রতিফলিত হয়েছে, কারণ উভয় ক্ষেত্রেই উপকারীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ প্রতি-উপকার করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। 'প্রত্যুপকার' গল্পটি আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি-উপকারের কাহিনি। আলী ইবনে আব্বাস তার জীবনে পাওয়া একটি উপকার ভোলেননি। তার জীবন রক্ষায় উপকারী আশ্রয়দাতার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি নিজ জীবন ঝুঁকিতে রেখেও তাকে সাহায্য করতে চেয়েছেন। উদ্দীপকের আবু জাফর ভয়াবহ দুর্ঘটনায় পতিত হলে মাহমুদ সাহেবের কাছ থেকে যে উপকার পেয়েছিল তা ভোলেনি। মাহমুদ সাহেবের সহায়তায় হাসপাতালে ভর্তি এবং পরিবারের কাছে পৌছাতে পারে সে। তার কয়েক বছর পর যখন অগ্নিকাণ্ডে মাহমুদ সাহেব নিঃস্ব হয়ে যান তখন আবু জাফর তার খোঁজখবর নেয় এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে তাঁর পাশে দাঁড়ায়। এতে 'প্রত্যুপকার' গল্পের সেই মর্মবাণীরই প্রতিফলন ঘটেছে যে, উপকারের প্রতিদান দেওয়া মহৎ মানুষের কর্তব্য। 'প্রত্যুপকার' গল্পের মর্মবাণী উদ্দীপকে সফল ভাবে ফুটে উঠেছে। গল্পে আলী ইবনে আব্বাসের প্রতি-উপকারের ঘটনা বিবৃত হয়েছে। তিনি সাহায্যকারী আশ্রয় দাতাকে চিনতে পেরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুক্ত করে দিতে চান। তিনি খলিফার রোষানল উপেক্ষা করে উপকারী ব্যক্তিকে সাহায্য করেন। উদ্দীপকের আবু জাফর ও তেমনই সাহায্যকারী মাহমুদ সাহেবের দুঃসময়ে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ায়। উভয় ক্ষেত্রে উপকারীর সংকটের সময় সেই উপকারের প্রতিদান দেওয়া বা প্রতি-উপকার করা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তাই বলা যায় যে, উদ্দীপকের আবু জাফরের কর্মকান্ডে 'প্রত্যুপকার' গল্পের মর্মবাণী প্রতিফলিত হয়েছে।
SSCবাংলা ১ম পত্রপ্রত্যুপকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হজরত আলী (রা.)-এর শাসন আমলে বুড়ো একটি লোক রাস্তার ধারে বসে ভিক্ষা করছিল। আশপাশের লোকজনের কাছে তিনি জানতে চাইলে সবাই জবাব দিলো যে, এই লোকটি একজন খ্রিষ্টান। চোখে দেখেন না বলে কাজ করতে পারেন না। তাই তিনি ভিক্ষা করছেন। তবে জোয়ানকালে তিনি সবাইকে সেবা দিয়েছেন। একথা শুনে হজরত আলী (রা.) বিস্ময় প্রকাশ করে জনগণের উদ্দেশে বললেন, "এই লোকটার যখন শক্তি-সামর্থ্য ছিল তখন আপনারা তার সেবা নিয়েছেন। আর বিপদের সময় তিনি সাহায্য পাবেন না- এটা তো হতে পারে না। তিনি কোন ধর্মের অনুসারী সেটা বিবেচ্য বিষয় নয়।"
ক
'প্রত্যুপকার' গল্পের হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল?
খ
আলী ইবনে আব্বাস লোকটিকে মুক্ত করে দিলেও তিনি কেন পালিয়ে যাননি?
গ
উদ্দীপকের বর্ণনা 'প্রত্যুপকার' গল্পের কোন বিষয়কে নির্দেশ করে তা আলোচনা করো।
ঘ
উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে কি না সে প্রসঙ্গে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আলী ইবনে আব্বাস লোকটিকে মুক্ত করে দিলেও তিনি কেন পালিয়ে যাননি?

আলী ইবনে আব্বাস লোকটিকে মুক্ত করে দিলেও তিনি কেন পালিয়ে যাননি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'প্রত্যুপকার' গল্পের হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল?

'প্রত্যুপকার' গল্পের হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"তার পর চেয়ে আসমান পানে বৃদ্ধ কহিল— বাপ । শত্রুরে তোর তলোয়ার তলে পেয়েও করিনু মাফ। এতদিন পরে তোর হত্যার লইলাম প্রতিশোধ, খুনের নেশায় আর করিব না, আখেরের পথরোধ।”

Rajshahi · 2026

ক
আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?
খ
আলী ইবনে আব্বাস হাত-পা বাঁধা ব্যক্তিকে অতি সাবধানে রুদ্ধ করে রেখেছিল কেন?
গ
উদ্দীপকের বিষয়টি 'প্রত্যুপকার' গল্পের কোন দিকটির সঙ্গে সাদশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আলী ইবনে আব্বাস হাত-পা বাঁধা ব্যক্তিকে অতি সাবধানে রুদ্ধ করে রেখেছিল কেন?

আলী ইবনে আব্বাস হাত-পা বাঁধা ব্যক্তিকে অতি সাবধানে রুদ্ধ করে রেখেছিল কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?

আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে আশিকের মা-বাবা তার মতামত না নিয়েই সাবরিনার সাথে বিয়ে ঠিক করে। সাবরিনার বাবার অঢেল সম্পদ। গোপনে ঘটকের মধ্যস্থতায় এ বিয়েতে বরপক্ষকে নগদ টাকা, গাড়ি এবং ঢাকার অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু যৌতুকের বিষয়টি জানতে পেরে আশিক ও সাবরিনা বেঁকে বসে এবং সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে পরস্পর বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
অনুপম রেলগাড়িতে করে মাকে নিয়ে কোথায় যাচ্ছিল?
খ
"এই তো আমি জায়গা পাইয়াছি।" উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
গ
অনুচ্ছেদে সাবরিনার সাথে 'অপরিচিতা' গল্পের কার মিল রয়েছে? কীভাবে?
ঘ
“অনুচ্ছেদে বর্ণিত সামাজিক অসংগতিই 'অপরিচিতা'য় বিস্তৃতি লাভ করেছে।”- মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."এই তো আমি জায়গা পাইয়াছি।" উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

"এই তো আমি জায়গা পাইয়াছি।" উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অনুপম রেলগাড়িতে করে মাকে নিয়ে কোথায় যাচ্ছিল?

অনুপম রেলগাড়িতে করে মাকে নিয়ে কোথায় যাচ্ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে কি না সে প্রসঙ্গে মতামত দাওউদ্দীপকের বর্ণনা 'প্রত্যুপকার' গল্পের কোন বিষয়কে নির্দেশ করে তা আলোচনা করো।আলী ইবনে আব্বাস লোকটিকে মুক্ত করে দিলেও তিনি কেন পালিয়ে যাননি?'প্রত্যুপকার' গল্পের হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল?উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে- মন্তব্যটির যথার্উদ্দীপকের বিষয়টি 'প্রত্যুপকার' গল্পের কোন দিকটির সঙ্গে সাদশ্যপূর্ণ? ব্যাখ্যা করোআলী ইবনে আব্বাস হাত-পা বাঁধা ব্যক্তিকে অতি সাবধানে রুদ্ধ করে রেখেছিল কেন?আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?“অনুচ্ছেদে বর্ণিত সামাজিক অসংগতিই 'অপরিচিতা'য় বিস্তৃতি লাভ করেছে।”- মন্তব্যের যথঅনুচ্ছেদে সাবরিনার সাথে 'অপরিচিতা' গল্পের কার মিল রয়েছে? কীভাবে?"এই তো আমি জায়গা পাইয়াছি।" উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।অনুপম রেলগাড়িতে করে মাকে নিয়ে কোথায় যাচ্ছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।