উদ্দীপকের আবু জাফরের কর্মকাণ্ডে 'প্রত্যুপকার' গল্পের মর্মবাণী প্রতিফলিত হয়েছে কি? তোমার উত্তরের পক্ষে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের আবু জাফরের কর্মকাণ্ডে 'প্রত্যুপকার' গল্পের মর্মবাণী প্রতিফলিত হয়েছে, কারণ উভয় ক্ষেত্রেই উপকারীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ প্রতি-উপকার করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। 'প্রত্যুপকার' গল্পটি আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি-উপকারের কাহিনি। আলী ইবনে আব্বাস তার জীবনে পাওয়া একটি উপকার ভোলেননি। তার জীবন রক্ষায় উপকারী আশ্রয়দাতার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি নিজ জীবন ঝুঁকিতে রেখেও তাকে সাহায্য করতে চেয়েছেন। উদ্দীপকের আবু জাফর ভয়াবহ দুর্ঘটনায় পতিত হলে মাহমুদ সাহেবের কাছ থেকে যে উপকার পেয়েছিল তা ভোলেনি। মাহমুদ সাহেবের সহায়তায় হাসপাতালে ভর্তি এবং পরিবারের কাছে পৌছাতে পারে সে। তার কয়েক বছর পর যখন অগ্নিকাণ্ডে মাহমুদ সাহেব নিঃস্ব হয়ে যান তখন আবু জাফর তার খোঁজখবর নেয় এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে তাঁর পাশে দাঁড়ায়। এতে 'প্রত্যুপকার' গল্পের সেই মর্মবাণীরই প্রতিফলন ঘটেছে যে, উপকারের প্রতিদান দেওয়া মহৎ মানুষের কর্তব্য। 'প্রত্যুপকার' গল্পের মর্মবাণী উদ্দীপকে সফল ভাবে ফুটে উঠেছে। গল্পে আলী ইবনে আব্বাসের প্রতি-উপকারের ঘটনা বিবৃত হয়েছে। তিনি সাহায্যকারী আশ্রয় দাতাকে চিনতে পেরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুক্ত করে দিতে চান। তিনি খলিফার রোষানল উপেক্ষা করে উপকারী ব্যক্তিকে সাহায্য করেন। উদ্দীপকের আবু জাফর ও তেমনই সাহায্যকারী মাহমুদ সাহেবের দুঃসময়ে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ায়। উভয় ক্ষেত্রে উপকারীর সংকটের সময় সেই উপকারের প্রতিদান দেওয়া বা প্রতি-উপকার করা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তাই বলা যায় যে, উদ্দীপকের আবু জাফরের কর্মকান্ডে 'প্রত্যুপকার' গল্পের মর্মবাণী প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল
উদ্দীপকের আবু জাফরের কর্মকাণ্ডে 'প্রত্যুপকার' গল্পের মর্মবাণী প্রতি…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর