"বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণরক্ষা হইল।”- ব্যাখ্যা করো।
উত্তর: “বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল” বলতে আলী ইবনে আব্বাসের প্রচেষ্টা ও সুপারিশে যে বন্দি ব্যক্তি মুক্তি পেলেন সেটি বোঝানো হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি করেছেন খলিফা মামুন। 'প্রত্যুপকার' গল্পে লেখক একজন নিঃস্বার্থ উপকারী ও একজন সকৃতজ্ঞ প্রত্যুপকারীর কাহিনি তুলে ধরেছেন। খলিফা মামুনের প্রিয়পাত্র আলী ইবনে আব্বাস একদা শত্রু দ্বারা আক্রান্ত হয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয়লাভ করে জীবন রক্ষা করেন। পরবর্তী সময়ে সেই ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে খলিফার সেনাদল কর্তৃক বন্দি হন এবং আলী ইবনে আব্বাস বন্দিকে চিনতে পেরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুক্তি দিতে চান। ওই ব্যক্তি রাজি না হওয়ায় তিনি খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। খলিফা সব শুনে সেই উপকারী ব্যক্তিকে মুক্তি দেন এবং প্রশ্নোক্ত উক্তিটি করেন।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল
"বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণরক্ষা হইল।”- ব্যাখ্যা করো।
উত্তর