উদ্দীপকের ডাক্তার শিমুলের সাথে 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ডাক্তার শিমুলের সাথে 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস চরিত্রটি উপকারীর উপকার করার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। 'প্রত্যুপকার' গল্পে উপকারীর প্রতি-উপকারের দৃষ্টান্ত অসাধারণ মহিমায় ফুটে উঠেছে। আলী ইবনে আব্বাস নিজের নিরাপত্তার চিন্তা না করেও উপকারীর দুর্দিনে পাশে দাঁড়ান। একসময় যিনি নিঃস্বার্থ ভাবে তার প্রাণ রক্ষা করেছিলেন তিনিই বন্দি হয়ে তার কাছে এলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যথাযথ প্রত্যুপকার করে প্রতিদান দেন। উদ্দীপকে ডাক্তার শিমুল ডাকাতের কবলে পড়লে রিকশা চালক জীবনের ঝুঁকি নিয়ে তার জীবন রক্ষা করেন। পরবর্তীতে ডাক্তারের চেম্বারে তিনি এলে ডাক্তার কৃতজ্ঞতাস্বরূপ নিজ খরচে তার চিকিৎসার যাবতীয় আয়োজন সম্পন্ন করে যথার্থ প্রতিদান দেন। অপরদিকে 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাসকেও উপকারীর উপকার স্বরূপ নিজের জীবন তুচ্ছ জ্ঞান করতে দেখা যায়। অনেকদিন পরেও তিনি উপকারীর উপকারের কথা ভোলেননি। উদ্দীপকে এবং 'প্রত্যুপকার' গল্পের উভয়ই উপকারীর প্রতি কৃতজ্ঞ। উভয়েই অকুণ্ঠচিত্তে উপকারীর উপকার করেছেন। তাই উদ্দীপকের ডাক্তারের সাথে 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস চরিত্রটি উপকারীর উপকার করার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল
উদ্দীপকের ডাক্তার শিমুলের সাথে 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর