"মনোরাজ্যেও দান গ্রহণসাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারেই ভুলে যাই।”- বুঝিয়ে লেখো
উত্তর: আলোচ্য উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে জ্ঞান বা শিক্ষা গ্রহণের বিষয়টি গ্রহণকারীর ওপর নির্ভরশীল হলেও আমরা দাতার যোগ্যতা দেখেই সন্তুষ্ট হই, গ্রহণকারীর কথা ভাবি না। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষা লাভের বিষয়টি একজন শিক্ষার্থীকে অর্জন করতে হয়। শিক্ষক এক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। শিক্ষার্থী যদি কোনো কারণে অমনোযোগী থাকে, তবে শিক্ষকের পাঠদান ব্যর্থ হতে বাধ্য। শিক্ষক শুধু পথ দেখিয়ে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন। সেই পথে হেঁটে বিদ্যা অর্জন করতে হয় শিক্ষার্থীর নিজেকে।
SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল
"মনোরাজ্যেও দান গ্রহণসাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারেই ভুলে যাই।”- বুঝিয়ে লেখো
উত্তর