উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ - প্রকাশ ঘটেছে।- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সুজন লাইব্রেরির গুরুত্ব উপলব্ধি করতে পারায় উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধে লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে মন্তব্যটি যথার্থ। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। যথার্থ শিক্ষিত হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। আর মানুষ শুধু লাইব্রেরিতে নিজের ইচ্ছায় পছন্দমতো বই পড়ে জ্ঞানার্জন করতে পারে। তাই জ্ঞানার্জনের জন্য লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের সুজন ইংরেজি বিষয় নিয়ে এমএ পাশ করে। ছাত্রজীবনে সে পাঠ্যবই মুখস্থ করেই ভালো ফল অর্জন করে। একদিন সে বিশ্বসাহিত্য কেন্দ্রে যায়। কিছুদিনের মধ্যে সে অনুধাবন করে, শুধু মুখস্থ করে সুশিক্ষিত হওয়া যায় না। তখন সে লাইব্রেরির প্রয়োজনীয়তা অনুভব করে। উদ্দীপকের সুজনের মধ্যে লাইব্রেরির গুরুত্ব উপলব্ধি হওয়ার এই দিকটি 'বই 'পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষা। 'বই পড়া' প্রবন্ধে লেখক' এদেশের মুখস্থনির্ভর শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন। মানুষের যথার্থ শিক্ষিত হওয়ার জন্য লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে তিনি লাইব্রেরিকে মনের হাসপাতাল বলেছেন। লেখক লাইব্রেরি সম্পর্কে এত বাক্য ব্যয় করেছেন মূলত লাইব্রেরির গুরুত্ব অনুধাবন করানোর জন্য। আর উদ্দীপকের সুজনের মধ্যে লাইব্রেরির গুরুত্ব অনুধাবনের প্রতিফলন দেখা যায়। দুজনেরই অনুধাবনের মূল হলো লাইব্রেরিতে মানুষ নিজের পছন্দ অনুযায়ী বই | পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। তাই বলা যায় উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধে লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল
উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ - প্রকাশ …
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর