উদ্দীপকের অংশ-১-এ 'বই পড়া' প্রবন্ধের কোন বিশেষ দিক প্রতিফলিত হয়েছে? বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের অংশ-১-এ 'বই পড়া' প্রবন্ধের বই পড়ার গুরুত্ব তথা বই যে মনের খোরাক এই দিকটি প্রতিফলিত হয়েছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্বের দিকটি তুলে ধরেছেন। লেখক বইকে বলেছেন মনের খোরাক। বই আমাদের মনকে সজীব, সতেজ ও প্রফুল্ল রাখে। উদ্দীপকের অংশ-১-এর কবিতাংশে কবি মনের খোরাক হিসেবে বইয়ের কথা বলেছেন। দেহের খাদ্য যেমন ভাত ও রুটি তেমনই মনের খাদ্য হলো বই। উদ্দীপকের কবির বইকে মনের খোরাক বলার বিষয়টি 'বই পড়া' প্রবন্ধে বর্ণিত বই পড়ার গুরুত্বের দিকটি নির্দেশ করে। লেখক আলোচ্য প্রবন্ধে লাইব্রেরিকে বলেছেন মনের হাসপাতাল। সেখানে সবাই নিজের পছন্দের বই পড়ে মনকে প্রফুল্ল রাখে। এটি মূলত বই পড়ার গুরুত্বের দিকটিই নির্দেশ করে। এ বিষয়টির ইঙ্গিত উদ্দীপকেও রয়েছে। এভাবেই উদ্দীপকের অংশ-১-এ 'বই পড়া' প্রবন্ধের বই পড়ার গুরুত্ব তথা বই যে মনের খোরাক এ দিকটি প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল
উদ্দীপকের অংশ-১-এ 'বই পড়া' প্রবন্ধের কোন বিশেষ দিক প্রতিফলিত হয়েছে?…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর