সাহিত্যবিমুখদের প্রতি লেখকের বক্তব্য কি অংশ-২-এ প্রতিফলিত হয়েছে? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, সাহিত্যবিমুখদের প্রতি লেখকের বক্তব্য অংশ-২-এ প্রতিফলিত হয়েছে। কেননা এখানে সাহিত্য পাঠ না করার নেতিবাচক দিকের প্রকাশ ঘটেছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব আলোচনা করেছেন। প্রসঙ্গতই তিনি, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। সাহিত্যের মধ্যেই সব শাস্ত্রের পুরো দর্শন পাওয়া যায়। সাহিত্য পাঠ না করলে মানুষ যথার্থ শিক্ষিত হতে পারে না। উদ্দীপকের অংশ-২-এ সাহিত্যবিমুখতার নেতিবাচক দিকটির ইঙ্গিত রয়েছে। সেখানে বলা হয়েছে কবিতা শুনতে না জানলে ঝড়ের আর্তনাদ শুনতে হবে। সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আবার কবিতা না শুনতে জানলে সে ক্রীতদাস থেকে যাবে। উদ্দীপকের এই কবিতা মূলত সাহিত্যের দিকটি ইঙ্গিত করে। 'বই পড়া' প্রবন্ধেও লেখক সাহিত্য পাঠের গুরুত্বের কথা ও সাহিত্যবিমুখতার নেতিবাচকতার কথা তুলে ধরেছেন। 'বই পড়া' প্রবন্ধে লেখক সাহিত্যকে সব শাস্ত্রের আকর বলতে চেয়েছেন। অন্যান্য শাস্ত্রের যে বিষয় সেখানে কেবল সেই শাস্ত্রের কথাই থাকে, যা মনের খোরাকের ভগ্নাংশের শামিল। কেবল সাহিত্যের মধ্যেই মানুষ তার পুরো মনের সাক্ষাৎ পায়। তাই যারা সাহিত্যবিমুখ তাদের প্রতি কবির অশনিসংকেত প্রকাশ পায় বলে ধরে নেওয়া যায়। এ বিষয়টি উদ্দীপকের অংশ-২ ইঙ্গিতবহ করে তুলেছে। তাই বলা যায়, সাহিত্যবিমুখদের প্রতি লেখকের বক্তব্য অংশ-২-এ প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল
সাহিত্যবিমুখদের প্রতি লেখকের বক্তব্য কি অংশ-২-এ প্রতিফলিত হয়েছে? তো…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর