উদ্দীপকে বর্ণিত ফুয়াদের মাঝে 'বই পড়া' প্রবন্ধের প্রতিফলিত দিক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ফুয়াদের মাঝে 'বই পড়া' প্রবন্ধের জোর করে বিদ্যা গেলানোর দিকটি প্রতিফলিত হয়েছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে দোষারোপ করেছেন। বিদ্যালয়ে মাস্টার মহাশয়ের দেওয়া নোট মুখস্থ করে ছেলেরা পাশ করে। এতে তাদের স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট হয়ে যায়। লেখকের মতে, যে শিক্ষা শিক্ষার্থীর মানসিক বিকাশ না ঘটিয়ে আত্মিকভাবে নির্জীব করে ফেলে সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। উদ্দীপকের ফুয়াদ শিক্ষক ও মায়ের চাপে, মুখস্থ করার অভ্যাস গড়ে তোলে। এতে সে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এমনকি তার সৃজনশীল প্রতিভা নষ্ট হয়ে যায়। 'বই পড়া' প্রবন্ধের জবরদস্তি মূলক শিক্ষাব্যবস্থার সাথে উদ্দীপকের মিল আছে। এদেশের স্কুল-কলেজে জোর করে বিদ্যা গেলানো হয়, শিক্ষার্থী সেটা জীর্ণ করতে পারুক বা না পারুক। এতে শিক্ষার্থী দুর্বল চিত্তের অধিকারী হয়ে শিক্ষা জীবন শেষ করে। এছাড়া তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশও বাধাগ্রস্ত হয়। উদ্দীপকের ফুয়াদ যেমন চাপের কারণে মুখস্থ শিক্ষায় অভ্যন্ত হয়ে শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তেমনই স্কুল-কলেজে জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থায়ও শিক্ষার্থীরা নিষ্পেষিত হয়। তাই বলা যায়, উদ্দীপকে ফুয়াদের মাঝে 'বই পড়া' প্রবন্ধের জোর করে বিদ্যা গেলানোর দিকটিই প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ফুয়াদের মাঝে 'বই পড়া' প্রবন্ধের প্রতিফলিত দিক ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর