"উদ্দীপকে বর্ণিত ফুয়াদের পরিণতি থেকে মুক্তির পথ 'বই পড়া' প্রবন্ধে প্রকাশ পেয়েছে।"- মন্তব্যটির মূল্যায়ন করো।
উত্তর: 'বই পড়া' প্রবন্ধে পাঠ্যপুস্তক বহির্ভূত বই পড়ে জ্ঞান অর্জন এবং সাহিত্যচর্চার মাধ্যমে লেখক মুক্তির পথের সন্ধান দেওয়ায় "উদ্দীপকের বর্ণিত ফুয়াদের পরিণতি থেকে মুক্তির পথ 'বই পড়া' প্রবন্ধে প্রকাশ পেয়েছে।"- মন্তব্যটি যথার্থ। 'বই পড়া' প্রবন্ধে লেখক আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটির দিকটি তুলে ধরেছেন। প্রচলিত জবরদস্তিমূলক শিক্ষাব্যবস্থা আমাদের মনোবৃত্তির বিকাশকে বাধাগ্রস্ত করে। এটি থেকে পরিত্রাণের উপায় হলো পছন্দমতো বই পড়ে নিজেকে বিকশিত করা। উদ্দীপকে ফুয়াদ তার শিক্ষক ও মায়ের চাপে পড়ে মুখস্থবিদ্যার অভ্যাস গড়ে তুলেছে। এতে তার সৃজনশীল প্রতিভা বাধাগ্রস্ত হয়েছে। 'বই পড়া' প্রবন্ধেও স্কুল-কলেজে জোর করে বিদ্যা গেলানো এবং শিক্ষার্থীদের মুখস্থবিদ্যায় অভ্যস্ত করার মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা নষ্ট করার দিকটি লক্ষণীয়। 'বই পড়া' প্রবন্ধে লেখক মনের বিকাশ সাধনের জন্য লাইব্রেরিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। কেননা মানুষ লাইব্রেরিতে গিয়ে পছন্দসই বই পড়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারে। এতে মনোবৃত্তিক বিকাশের পথ সুগম হয়। শিক্ষাক্ষেত্রের দুরবস্থা থেকে মুক্তির উপায়স্বরূপ বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জন ও সাহিত্যচর্চার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে উৎসাহিত করেছেন লেখক। তাই বলা যায়, "উদ্দীপকে বর্ণিত ফুয়াদের পরিণতি থেকে মুক্তির পথ 'বই পড়া' প্রবন্ধে প্রকাশ পেয়েছে।”- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল
"উদ্দীপকে বর্ণিত ফুয়াদের পরিণতি থেকে মুক্তির পথ 'বই পড়া' প্রবন্ধে প…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর