শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকটির মূলভাব মূলত 'বই পড়া' প্রবন্ধের মূলভাবের অংশবিশেষকে প্রস্ফুটিত করে।"- বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: "উদ্দীপকটির মূলভাব মূলত 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষকে প্রস্ফুটিত করে।"- বক্তব্যটি যথার্থ। কেননা 'বই পড়া' প্রবন্ধের - আলোচনা আরও ব্যাপক ও বিস্তৃত। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব উপস্থাপন করে কীভাবে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায় সেসব গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছেন। তাঁর মতে, যে বিষয় পাঠক স্বেচ্ছায় গ্রহণ করতে পারে সেটি তার মানসিক বিকাশে ভূমিকা রাখে। এর জন্য তিনি বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দিয়েছেন। আবার শিক্ষাব্যবস্থার ত্রুটিও তিনি তুলে ধরেছেন। উদ্দীপকে লাইব্রেরির গুরুত্বের কথা আলোচিত হয়েছে। এখানে নুরিনের বই পড়ার প্রতি অনুরাগ দেখা যায়। তার বাবা তাকে ভর্তি করিয়ে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে। তার শিক্ষক বলেন, "জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই।” উদ্দীপকের এ বিষয়টি 'বই পড়া' প্রবন্ধে আলোচিত অনেক বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়। 'বই পড়া' প্রবন্ধে লেখক মানবজীবন গঠনে লাইব্রেরির গুরুত্বের কথা তুলে ধরার পাশাপাশি আমাদের দেশে শিক্ষাব্যবস্থার অসংগতির দিকগুলোও তুলে ধরেছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অপূর্ণাঙ্গতা, বই পড়ার প্রতি মানুষের অনীহা, অতীত শিক্ষাব্যবস্থা, শিক্ষাগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সাহিত্যের প্রতি রুচিবোধ, বই পড়ার গুরুত্ব ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। প্রবন্ধের এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল

"উদ্দীপকটির মূলভাব মূলত 'বই পড়া' প্রবন্ধের মূলভাবের অংশবিশেষকে প্রস…

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থী নুরিন উপন্যাস পড়তে পছন্দ করেন। তার শিক্ষক হজরত আলি সাহেব বলেন, "জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার বিকল্প নেই।” নুরিনের বাবাও মেয়ের বই পড়ার আগ্রহ দেখে তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করিয়ে দেন।

উত্তর

প্রমথ চৌধুরী 'সবুজপত্র' নামক বিখ্যাত পত্রিকার সম্পাদক ছিলেন।

উত্তর

"সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত।"- এ কথা বলতে বোঝানো হয়েছে, যথার্থ শিক্ষিত ব্যক্তি স্বচ্ছন্দচিত্তে ও স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা অর্জন করে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। যে ব্যক্তি স্কুল-কলেজের শিক্ষাই শুধু নয়, নিজ অনুসন্ধিৎসা ও আগ্রহে জ্ঞানের নানা বিষয়ে অবগাহন করেছেন তিনি সুশিক্ষিত। এই শিক্ষা নিজে নিজে অর্জন করতে হয়। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষক কেবল শিক্ষার্থীকে পথ দেখাতে পারেন, শিক্ষার্থীর কৌতূহল বাড়াতে পারেন, বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন; মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিয়ে তার জ্ঞান পিপাসাকে বাড়িয়ে তুলতে পারেন। শিক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্ব অর্জন করে সমাজের কল্যাণ সাধন করে থাকেন। এ কারণেই স্বশিক্ষিত লোককে লেখক সুশিক্ষিত বলেছেন।'

উত্তর

উদ্দীপকের মূলভাব 'বই পড়া' প্রবন্ধের স্বেচ্ছায় বই পড়ে মানুষের জীরন গঠনে লাইব্রেরির গুরুত্বের বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'বই পড়া' প্রবন্ধে লাইব্রোরির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। লাইব্রেরি মানুষের মন ও আত্মার জ্ঞানপিপাসা নিবারণ করে। এই পবিত্র জায়গায় এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ও স্বচ্ছন্দচিত্তে জ্ঞান আহরণ করতে পারে। এই স্বশিক্ষাই প্রকৃত শিক্ষা। মানবজীবন গঠনে তাই লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের নুরিনের মধ্যে স্বশিক্ষিত হওয়ার প্রবণতা দেখা যায়। সে উপন্যাস পড়তে পছন্দ করে। তার শিক্ষক হজরত আলি সাহেব তাকে বলেন, "জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে বই পড়ার কোনো বিকল্প নেই।” বই পড়ার প্রতি আগ্রহ দেখে তার বাবা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করিয়ে দেন। মানবজীবন গঠনে বা স্বশিক্ষিত হওয়ার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা ও গুরুত্বের কথা 'বই পড়া' প্রবন্ধেও আলোচিত হয়েছে। প্রবন্ধে লেখক লাইব্রেরিকে মনের হাসপাতালের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত হওয়ার ক্ষেত্রে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। স্বেচ্ছায় বই পড়ার মাধ্যমেই যথার্থ শিক্ষিত হয়ে ওঠা সম্ভব। লেখকের মতে- "লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন ধরনের বইয়ের সংস্পর্শে এসে মানুষের মন সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে।” 'বই পড়া' প্রবন্ধের এই দিকের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"উদ্দীপকটির মূলভাব মূলত 'বই পড়া' প্রবন্ধের অংশবিশেষকে প্রস্ফুটিত করে।"- বক্তব্যটি যথার্থ। কেননা 'বই পড়া' প্রবন্ধের - আলোচনা আরও ব্যাপক ও বিস্তৃত। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার গুরুত্ব উপস্থাপন করে কীভাবে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায় সেসব গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছেন। তাঁর মতে, যে বিষয় পাঠক স্বেচ্ছায় গ্রহণ করতে পারে সেটি তার মানসিক বিকাশে ভূমিকা রাখে। এর জন্য তিনি বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দিয়েছেন। আবার শিক্ষাব্যবস্থার ত্রুটিও তিনি তুলে ধরেছেন। উদ্দীপকে লাইব্রেরির গুরুত্বের কথা আলোচিত হয়েছে। এখানে নুরিনের বই পড়ার প্রতি অনুরাগ দেখা যায়। তার বাবা তাকে ভর্তি করিয়ে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে। তার শিক্ষক বলেন, "জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই।” উদ্দীপকের এ বিষয়টি 'বই পড়া' প্রবন্ধে আলোচিত অনেক বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়। 'বই পড়া' প্রবন্ধে লেখক মানবজীবন গঠনে লাইব্রেরির গুরুত্বের কথা তুলে ধরার পাশাপাশি আমাদের দেশে শিক্ষাব্যবস্থার অসংগতির দিকগুলোও তুলে ধরেছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের অপূর্ণাঙ্গতা, বই পড়ার প্রতি মানুষের অনীহা, অতীত শিক্ষাব্যবস্থা, শিক্ষাগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সাহিত্যের প্রতি রুচিবোধ, বই পড়ার গুরুত্ব ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। প্রবন্ধের এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রবই পড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিহাবের প্রধান শখ বই পড়া। সে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই পড়তে ভালোবাসে। তাই সে নিয়মিত লাইব্রেরিতে তার পছন্দমতো বিভিন্ন ধরনের বই পড়ে। কিন্তু তার মা তাকে শুধু পরীক্ষা পাশের জন্য পাঠ্যবই পড়ার প্রতি উদ্বুদ্ধ করেন। তার মায়ের ধারণা, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই।
ক
যথার্থ গুরুর কাজ কী?
খ
"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের শিহাবের মায়ের মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।

"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যথার্থ গুরুর কাজ কী?

যথার্থ গুরুর কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন ইংরেজি বিষয় নিয়ে এম.এ. পাশ করে। ছাত্রজীবনে সে পাঠ্যপুস্তক মুখস্থ করে জিপিএ-৫ পেয়েছে। একদিন তার বন্ধু কাওসার তাকে নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে যায়। সেখানে বিভিন্ন লেখকের বই দেখে পড়তে আগ্রহী হয়। সে প্রতি সপ্তাহে এক, দুইখানা বই এনে পড়তে শুরু করে। কিছুদিনের মধ্যে সে অনুধাবন করে- শুধু মুখস্থ করে সু-শিক্ষিত হওয়া যায় না। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই তার মনের জানালা 'খুলে দিয়েছে। এখন সে অনুভব করে- দেশের প্রতিটি এলাকায় লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন।

Rajshahi · 2026

ক
ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?
খ
"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?
গ
উদ্দীপকে সুজনের মত 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করেছে- বুঝিয়ে দাও।
ঘ
উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ - প্রকাশ ঘটেছে।- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?

"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?

ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থী আরশি সাহিত্য পড়তেই বেশি আগ্রহী। মামার সাথে একুশের বইমেলায় গিয়ে সে বাংলা সাহিত্যের বইগুলোই কেনে। তার এই সাহিত্যপ্রীতিকে আরও শানিত করার জন্য তার মামা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগারে ভর্তি করে দেন। তিনি সাহিত্য পড়ার ব্যাপারে আরশিকে অনুপ্রাণিত করে বলেন, জ্ঞান-রাজ্যের এক সমৃদ্ধ অঙ্গ হলো সাহিত্য। সাহিত্য ছাড়া কোনো জাতিই বিকশিত হতে পারে না। তবে এর জন্য প্রয়োজন সাহিত্যের বাতিঘর প্রতিষ্ঠা করা।

Mymensingh · 2020

ক
'কেতাবি' শব্দের অর্থ কী?
খ
'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?
গ
উদ্দীপকের আরশির মামার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের লেখকের কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপকের মামার অনুপ্রেরণামূলক বক্তব্যটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের প্রতিফলন ঘটেছে।"-মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?

'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কেতাবি' শব্দের অর্থ কী?

'কেতাবি' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত হয়েছে।”- উদ্দীপকের শিহাবের মায়ের মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।যথার্থ গুরুর কাজ কী?উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ - প্রকাশ ঘটেছে।- মন্তবউদ্দীপকে সুজনের মত 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করেছে- বুঝিয়ে দাও।"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?"উদ্দীপকের মামার অনুপ্রেরণামূলক বক্তব্যটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের পউদ্দীপকের আরশির মামার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের লেখকের কোন অনুভূতির প্রকাশ ঘটেছে?'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?'কেতাবি' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।