শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

উত্তর: 'বই পড়া' প্রবন্ধে লেখক বইপড়ার গুরুত্ব নির্দেশ করে যে কথা বলেছেন সেই দিক বিবেচনায় "উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র" মন্তব্যটি যথার্থ। 'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন, সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনীশক্তি হ্রাস করা। আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই। এ কারণে তিনি বলেছেন- এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় বরং স্কুল-কলেজের চাইতে একটু বেশি। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বই পড়া প্রয়োজন। যথার্থ শিক্ষা অর্জন করতে চাইলে শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে হয়। নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইলে সব ধরনের বই পড়তে হয়। স্বশিক্ষায় শিক্ষিত হতে চাইলেও বই পড়ার বিকল্প নেই। উদ্দীপকের কালাম পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়তে ভালোবাসে। অবসর সময়ে সে নানা রকম বই পড়ে। সে মনে করে অন্যান্য বই পড়লে তার জ্ঞানের ভান্ডার অনেক বেশি সমৃদ্ধ হবে। বই পড়ার এই আগ্রহ থেকে সে জেলা সরকারি গণগ্রন্থাগারের সদস্য হয়। কালামের এই চিন্তা-ভাবনাই 'বই পড়া' প্রবন্ধের মূল সুর। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার প্রয়োজনীয়তা ও গুরুত্বের দিক তুলে ধরেছেন। লেখক শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ব্যক্তিকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। কেননা লাইব্রেরিতে মানুষ নিজের ইচ্ছামতো শিক্ষা লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে সুশিক্ষায় শিক্ষিত হওয়া আবশ্যক বলে লেখক মনে করেন। লেখকের বর্ণিত বই পড়ার গুরুত্বের উপলব্ধি উদ্দীপকের কালামের মধ্যেও পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র।

SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল

"উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র।”- মন্তব্য…

উদ্দীপক

কালাম পাঠ্যবইয়ের পাশাপশি বিভিন্ন বই পড়তে ভালোবাসে। অবসর' সময়ে সে নানা রকম বই পড়ে। সে মনে করে অন্যান্য বই পড়লে তার জ্ঞানের রাজ্য অনেক বেশি সমৃদ্ধ হবে। সে বই পড়ার আগ্রহ থেকে জেলা সরকারি গণগ্রন্থাগারের সদস্য হয়। তার মা কখনো তাকে বাধা না দিলেও বাবাসহ অন্যান্য আত্মীয়-স্বজন বিষয়টি ভালো চোখে দেখে না। তাঁরা মনে করে ভালো ফলাফল করে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধু পাঠ্যবই পড়াই বাঞ্ছনীয়।

Chittagong · 2024

উত্তর

প্রথম চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল'।

উত্তর

স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তথা সাহিত্যচর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা অনেক। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার চাপে পড়ে ব্যক্তি জরাজীর্ণ হয়ে পড়ে। তখন তারা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না। শিক্ষার আসল মাহাত্ম্য তখনই উপলব্ধ হয় যখন ব্যক্তি সুশিক্ষায় শিক্ষিত হয়। আর এজন্য আমাদের বই পড়তে হবে এবং সাহিত্যচর্চা করতে হবে। আর সাহিত্যচর্চার জন্য লাইব্রেরিই একমাত্র জায়গা যেখানে ব্যক্তি তার পছন্দমতো বই পড়ে নানা বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। তাই স্বশিক্ষায় শিক্ষিত হওয়া তথা সাহিত্যচর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

উদ্দীপকে কালামের বাবা ও অন্য আত্মীয়দের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের যে ভাব ফুটে উঠেছে সেটি হলো লেখাপড়া করা হয় শুধু অর্থ উপার্জনের জন্য। 'বই পড়া' প্রবন্ধে লেখক স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাকে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছেন। কারণ স্কুল-কলেজের এ শিক্ষা ছেলেদের স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হওয়ার শক্তিও নষ্ট করে দেয়। মানুষ যখন অর্থ উপার্জনের জন্যেই পড়াশোন! করে তখন তার মধ্যে কোনো প্রাণশক্তি থাকে না, একেবারে শূন্য হয়ে যায়। এর কারণ বর্তমান শিক্ষাব্যবস্থায় স্কুল-কলেজে শিক্ষার্থীদের যে শিক্ষা দেওয়া হয় তা তাদের জোর করে গেলানো হয়। এতে তারা অর্থ উপার্জনের যন্ত্রে পরিণত হয়, মনের স্ফূর্তি তাতে থাকে না। ফলে তারা সুশিক্ষিত হওয়ার সুযোগ থেকে দূরে সরে গিয়ে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত থাকে। উদ্দীপকে দেখা যায়, কালাম পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়তে ভালোবাসে। অবসর সময়ে সে নানা রকম বই পড়ে। তার মা তাকে কখনো বাধা দেয় না, অথচ বাবাসহ অন্য আত্মীয়স্বজন বিষয়টি ভালোভাবে দেখেন না। তারা মনে করেন ভালো ফলাফল করে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধু পাঠ্যবই পড়াই বাঞ্ছনীয়। 'বই পড়া' প্রবন্ধে লেখক এ ধরনের চিন্তার সমালোচনা করেছেন। শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যম মনে করলে কেউ সুশিক্ষিত হতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকে কালামের বাবা ও অন্য আত্মীয়দের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধে বর্ণিত শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ভাবার দিকটি ফুটে উঠেছে।

উত্তর

'বই পড়া' প্রবন্ধে লেখক বইপড়ার গুরুত্ব নির্দেশ করে যে কথা বলেছেন সেই দিক বিবেচনায় "উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র" মন্তব্যটি যথার্থ। 'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন, সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনীশক্তি হ্রাস করা। আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই। এ কারণে তিনি বলেছেন- এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় বরং স্কুল-কলেজের চাইতে একটু বেশি। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বই পড়া প্রয়োজন। যথার্থ শিক্ষা অর্জন করতে চাইলে শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে হয়। নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইলে সব ধরনের বই পড়তে হয়। স্বশিক্ষায় শিক্ষিত হতে চাইলেও বই পড়ার বিকল্প নেই। উদ্দীপকের কালাম পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়তে ভালোবাসে। অবসর সময়ে সে নানা রকম বই পড়ে। সে মনে করে অন্যান্য বই পড়লে তার জ্ঞানের ভান্ডার অনেক বেশি সমৃদ্ধ হবে। বই পড়ার এই আগ্রহ থেকে সে জেলা সরকারি গণগ্রন্থাগারের সদস্য হয়। কালামের এই চিন্তা-ভাবনাই 'বই পড়া' প্রবন্ধের মূল সুর। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়ার প্রয়োজনীয়তা ও গুরুত্বের দিক তুলে ধরেছেন। লেখক শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ব্যক্তিকে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। কেননা লাইব্রেরিতে মানুষ নিজের ইচ্ছামতো শিক্ষা লাভ করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইলে সুশিক্ষায় শিক্ষিত হওয়া আবশ্যক বলে লেখক মনে করেন। লেখকের বর্ণিত বই পড়ার গুরুত্বের উপলব্ধি উদ্দীপকের কালামের মধ্যেও পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকের কালাম যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের মানসপুত্র।
SSCবাংলা ১ম পত্রবই পড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিহাবের প্রধান শখ বই পড়া। সে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই পড়তে ভালোবাসে। তাই সে নিয়মিত লাইব্রেরিতে তার পছন্দমতো বিভিন্ন ধরনের বই পড়ে। কিন্তু তার মা তাকে শুধু পরীক্ষা পাশের জন্য পাঠ্যবই পড়ার প্রতি উদ্বুদ্ধ করেন। তার মায়ের ধারণা, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই।
ক
যথার্থ গুরুর কাজ কী?
খ
"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের শিহাবের মায়ের মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।

"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যথার্থ গুরুর কাজ কী?

যথার্থ গুরুর কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন ইংরেজি বিষয় নিয়ে এম.এ. পাশ করে। ছাত্রজীবনে সে পাঠ্যপুস্তক মুখস্থ করে জিপিএ-৫ পেয়েছে। একদিন তার বন্ধু কাওসার তাকে নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে যায়। সেখানে বিভিন্ন লেখকের বই দেখে পড়তে আগ্রহী হয়। সে প্রতি সপ্তাহে এক, দুইখানা বই এনে পড়তে শুরু করে। কিছুদিনের মধ্যে সে অনুধাবন করে- শুধু মুখস্থ করে সু-শিক্ষিত হওয়া যায় না। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই তার মনের জানালা 'খুলে দিয়েছে। এখন সে অনুভব করে- দেশের প্রতিটি এলাকায় লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন।

Rajshahi · 2026

ক
ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?
খ
"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?
গ
উদ্দীপকে সুজনের মত 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করেছে- বুঝিয়ে দাও।
ঘ
উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ - প্রকাশ ঘটেছে।- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?

"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?

ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থী আরশি সাহিত্য পড়তেই বেশি আগ্রহী। মামার সাথে একুশের বইমেলায় গিয়ে সে বাংলা সাহিত্যের বইগুলোই কেনে। তার এই সাহিত্যপ্রীতিকে আরও শানিত করার জন্য তার মামা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগারে ভর্তি করে দেন। তিনি সাহিত্য পড়ার ব্যাপারে আরশিকে অনুপ্রাণিত করে বলেন, জ্ঞান-রাজ্যের এক সমৃদ্ধ অঙ্গ হলো সাহিত্য। সাহিত্য ছাড়া কোনো জাতিই বিকশিত হতে পারে না। তবে এর জন্য প্রয়োজন সাহিত্যের বাতিঘর প্রতিষ্ঠা করা।

Mymensingh · 2020

ক
'কেতাবি' শব্দের অর্থ কী?
খ
'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?
গ
উদ্দীপকের আরশির মামার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের লেখকের কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপকের মামার অনুপ্রেরণামূলক বক্তব্যটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের প্রতিফলন ঘটেছে।"-মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?

'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কেতাবি' শব্দের অর্থ কী?

'কেতাবি' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত হয়েছে।”- উদ্দীপকের শিহাবের মায়ের মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।যথার্থ গুরুর কাজ কী?উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ - প্রকাশ ঘটেছে।- মন্তবউদ্দীপকে সুজনের মত 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করেছে- বুঝিয়ে দাও।"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?"উদ্দীপকের মামার অনুপ্রেরণামূলক বক্তব্যটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের পউদ্দীপকের আরশির মামার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের লেখকের কোন অনুভূতির প্রকাশ ঘটেছে?'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?'কেতাবি' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।