শেয়ারFacebookWhatsApp

শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে কি? উত্তরের সপক্ষে যুক্তিপূর্ণ মতামত দাও।

উত্তর: 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে যথার্থ জ্ঞান অর্জনের যে প্রত্যাশা করেছেন তার সঙ্গে মিলে যাওয়ায় শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন “যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাড়েও ভবানী।” এ জন্য তিনি লাইব্রেরিতে নিজের ইচ্ছা মতো বই পড়ে জ্ঞানভান্ডার পূর্ণ করতে বলেছেন। স্কুল-কলেজের প্রচলিত পরীক্ষা পাশের জন্য নোট মুখস্থ তথা গেলানো বিদ্যা শিক্ষার্থীকে আত্মিকভাবে দুর্বল করে ফেলে। তারা পাঠ্যবইয়ের বাইরে বই পড়তে অনীহা প্রকাশ করে। প্রাবন্ধিক এ ধরনের মানসিকতার বিরোধিতা করেছেন। তিনি লাইব্রেরি প্রতিষ্ঠা, বই পড়া এবং সাহিত্যচর্চার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রত্যাশা করেছেন। উদ্দীপকের শৈলবালা ছেলের শিক্ষার ব্যাপারে ছেলের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন। পাঠ্যপুস্তকের বাইরে ছেলে যেন আরও বই পড়তে পারে সেজন্য লাইব্রেরি থেকে বই এনে পড়তে দিয়েছেন। এতে পড়ার প্রতি ছেলের আগ্রহ ও মানসিক প্রফুল্লতা বেড়ে যায়। উদ্দীপকে শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে। তিনি শিক্ষার মানোন্নয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন; কারণ লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় বিচিত্র ধরনের বই পড়ে। এতে মানুষের মনের সংযোগ থাকে। আনন্দের মধ্য দিয়ে শিখলে মানসিক বিকাশ সাধন হয়। শৈলবালা সন্তানের জন্য লাইব্রেরি থেকে বই এনেছেন। আর বই পড়ার জন্য লাইব্রেরির বিকল্প নেই। উদ্দীপকের শৈলবালা সন্তানের শিক্ষার জন্য পাঠ্যবইয়ের বাইরে ছেলের পছন্দ অনুযায়ী বই এনে দিয়েছেন। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক প্রকৃত শিক্ষার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন। তাই বলা যায়, শৈলবালার মানসিকতায় শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রাবন্ধিক প্রমথ চৌধরীর প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে।

SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল

শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার সঠিক …

উদ্দীপক

মোহিনীদেবী আর শৈলবালা দুই বান্ধবী। দুজনের ছেলেই এবার পঞ্চম শ্রেণিতে। মোহিনীদেবী এ বয়সেই তার ছেলে অমিতকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলতে চান। খেলাধুলা ও আমোদ-প্রমোদ বাদ দিয়ে সব সময় লেখাপড়ার চাপে রাখেন। এতে অমিত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে শৈলবালা মোহিনীদেবীর বিপরীত। ছেলের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেন না। পাঠ্যবইয়ের বাইরে ছেলে যে বই পড়তে ভালোবাসে লাইব্রেরি থেকে এনে পড়তে দেন। এতে পড়ালেখার প্রতি ছেলের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সে মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠে।

Dinajpur · 2023

উত্তর

'কারদানি' শব্দের অর্থ বাহাদুরি।

উত্তর

ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসেও আমরা ডেমোক্রেসিকে আয়ত্ত করেছি তার দোষগুলোকে আত্মসাৎ করে। সাহিত্যচর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলেও লোকে তা সন্দেহ করে। কেননা সাহিত্যচর্চার ফল হাতে হাতে পাওয়া যায় না। আমরা শিক্ষার বৈষয়িক ফল লাভে আগ্রহী। আমাদের দেশে ডেমোক্রেসি শুধু অর্থের সার্থকতা বোঝে। ডেমোক্রেসি বা গণতন্ত্রের যারা সূত্রপাত করেন তারা সব মানুষকে সমান করে সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু এই সাম্যের ব্যাপারটির প্রতিফলন না করে গণতন্ত্র চর্চার উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে সকলের বড়লোক হওয়ার ইচ্ছায়, যা সমাজের জন্য, সাহিত্যের জন্য ক্ষতির কারণ। গণতন্ত্রের মহৎ গুণাবলি থাকলেও সেগুলো বর্জন করে মন্দ দিকগুলোকে আয়ত্ত করা হয়েছে। সুসভ্য ইংরেজ জাতির সংস্পর্শে এসে তাদের গুণাবলি আমরা চর্চা করি না, বরং নেতিবাচক দিকগুলোর প্রতিই যেন আমাদের বেশি আকর্ষণ।

উত্তর

উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডে 'বই পড়া' প্রবন্ধের জোর করে বিদ্যা গেলানোর বিষয়টির ছায়াপাত ঘটেছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক স্কুল-কলেজের প্রচলিত শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বলেছেন, পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। তার মতে যে শিক্ষা শিক্ষার্থীকে মানসিক বিকাশে সহায়তা করে না বরং তাকে আত্মিকভাবে নির্জীব করে ফেলে সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। স্কুল-কলেজে শিক্ষা চাপিয়ে দেওয়া হয়, পরীক্ষায় পাশের জন্য নোট মুখস্থ করিয়ে শিক্ষার্থীদের জোর করে বিদ্যে গেলানো হয়। লেখক এ ধরনের শিক্ষার বিরোধিতা করেছেন। তিনি লাইব্রেরিতে গিয়ে নিজের মর্জিমাফিক বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জনের কথা বলেছেন। উদ্দীপকের মোহিনীদেবীর ছেলে অমিত পঞ্চম শ্রেণিতে পড়ে। অমিতের ইচ্ছা না থাকলেও মা খেলাধুলার পরিবর্তে পড়াশোনা করতে চাপ প্রয়োগ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডের সঙ্গে 'বই পড়া' প্রবন্ধের স্কুল-কলেজের শিক্ষাব্যবস্থায় মিল আছে। শিক্ষা মানুষ আনন্দের সঙ্গে ও স্বেচ্ছায় গ্রহণ করে। ফলে মানুষের মানসিক ও আত্মিক বিকাশ সাধিত হয়। মূল্যবোধের শিক্ষাই প্রকৃত শিক্ষা। অথচ বাড়িতে নিজের ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত চাপ দিয়ে পড়ানোয় উদ্দীপকের অমিত যেমন অসুস্থ হয়ে পড়ে তেমনই স্কুল-কলেজে জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা শেষে ছাত্রদের আপন বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। এভাবে উদ্দীপকের মোহিনীদেবীর কর্মকাণ্ডে আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় ছাত্রদের জোর করে বিদ্য গেলানোর বিষয়টির ছায়াপাত ঘটেছে।

উত্তর

'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে যথার্থ জ্ঞান অর্জনের যে প্রত্যাশা করেছেন তার সঙ্গে মিলে যাওয়ায় শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক বলেছেন “যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাড়েও ভবানী।” এ জন্য তিনি লাইব্রেরিতে নিজের ইচ্ছা মতো বই পড়ে জ্ঞানভান্ডার পূর্ণ করতে বলেছেন। স্কুল-কলেজের প্রচলিত পরীক্ষা পাশের জন্য নোট মুখস্থ তথা গেলানো বিদ্যা শিক্ষার্থীকে আত্মিকভাবে দুর্বল করে ফেলে। তারা পাঠ্যবইয়ের বাইরে বই পড়তে অনীহা প্রকাশ করে। প্রাবন্ধিক এ ধরনের মানসিকতার বিরোধিতা করেছেন। তিনি লাইব্রেরি প্রতিষ্ঠা, বই পড়া এবং সাহিত্যচর্চার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রত্যাশা করেছেন। উদ্দীপকের শৈলবালা ছেলের শিক্ষার ব্যাপারে ছেলের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন। পাঠ্যপুস্তকের বাইরে ছেলে যেন আরও বই পড়তে পারে সেজন্য লাইব্রেরি থেকে বই এনে পড়তে দিয়েছেন। এতে পড়ার প্রতি ছেলের আগ্রহ ও মানসিক প্রফুল্লতা বেড়ে যায়। উদ্দীপকে শৈলবালার মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেছে। তিনি শিক্ষার মানোন্নয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন; কারণ লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় বিচিত্র ধরনের বই পড়ে। এতে মানুষের মনের সংযোগ থাকে। আনন্দের মধ্য দিয়ে শিখলে মানসিক বিকাশ সাধন হয়। শৈলবালা সন্তানের জন্য লাইব্রেরি থেকে বই এনেছেন। আর বই পড়ার জন্য লাইব্রেরির বিকল্প নেই। উদ্দীপকের শৈলবালা সন্তানের শিক্ষার জন্য পাঠ্যবইয়ের বাইরে ছেলের পছন্দ অনুযায়ী বই এনে দিয়েছেন। 'বই পড়া' প্রবন্ধে প্রাবন্ধিক প্রকৃত শিক্ষার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বলেছেন। তাই বলা যায়, শৈলবালার মানসিকতায় শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রাবন্ধিক প্রমথ চৌধরীর প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে।
SSCবাংলা ১ম পত্রবই পড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিহাবের প্রধান শখ বই পড়া। সে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই পড়তে ভালোবাসে। তাই সে নিয়মিত লাইব্রেরিতে তার পছন্দমতো বিভিন্ন ধরনের বই পড়ে। কিন্তু তার মা তাকে শুধু পরীক্ষা পাশের জন্য পাঠ্যবই পড়ার প্রতি উদ্বুদ্ধ করেন। তার মায়ের ধারণা, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই।
ক
যথার্থ গুরুর কাজ কী?
খ
"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের শিহাবের মায়ের মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।

"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যথার্থ গুরুর কাজ কী?

যথার্থ গুরুর কাজ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন ইংরেজি বিষয় নিয়ে এম.এ. পাশ করে। ছাত্রজীবনে সে পাঠ্যপুস্তক মুখস্থ করে জিপিএ-৫ পেয়েছে। একদিন তার বন্ধু কাওসার তাকে নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে যায়। সেখানে বিভিন্ন লেখকের বই দেখে পড়তে আগ্রহী হয়। সে প্রতি সপ্তাহে এক, দুইখানা বই এনে পড়তে শুরু করে। কিছুদিনের মধ্যে সে অনুধাবন করে- শুধু মুখস্থ করে সু-শিক্ষিত হওয়া যায় না। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই তার মনের জানালা 'খুলে দিয়েছে। এখন সে অনুভব করে- দেশের প্রতিটি এলাকায় লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন।

Rajshahi · 2026

ক
ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?
খ
"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?
গ
উদ্দীপকে সুজনের মত 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করেছে- বুঝিয়ে দাও।
ঘ
উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ - প্রকাশ ঘটেছে।- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?

"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?

ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থী আরশি সাহিত্য পড়তেই বেশি আগ্রহী। মামার সাথে একুশের বইমেলায় গিয়ে সে বাংলা সাহিত্যের বইগুলোই কেনে। তার এই সাহিত্যপ্রীতিকে আরও শানিত করার জন্য তার মামা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগারে ভর্তি করে দেন। তিনি সাহিত্য পড়ার ব্যাপারে আরশিকে অনুপ্রাণিত করে বলেন, জ্ঞান-রাজ্যের এক সমৃদ্ধ অঙ্গ হলো সাহিত্য। সাহিত্য ছাড়া কোনো জাতিই বিকশিত হতে পারে না। তবে এর জন্য প্রয়োজন সাহিত্যের বাতিঘর প্রতিষ্ঠা করা।

Mymensingh · 2020

ক
'কেতাবি' শব্দের অর্থ কী?
খ
'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?
গ
উদ্দীপকের আরশির মামার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের লেখকের কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপকের মামার অনুপ্রেরণামূলক বক্তব্যটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের প্রতিফলন ঘটেছে।"-মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?

'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কেতাবি' শব্দের অর্থ কী?

'কেতাবি' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের শিহাবের মানসিকতায় 'বই পড়া' প্রবন্ধের লেখকের অভিমত প্রতিফলিত হয়েছে।”- উদ্দীপকের শিহাবের মায়ের মনোভাবে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্"মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না”- বুঝিয়ে লেখো।যথার্থ গুরুর কাজ কী?উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার পরিপূর্ণ - প্রকাশ ঘটেছে।- মন্তবউদ্দীপকে সুজনের মত 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করেছে- বুঝিয়ে দাও।"পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়”- কেন?ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে?"উদ্দীপকের মামার অনুপ্রেরণামূলক বক্তব্যটিতে 'বই পড়া' প্রবন্ধের লেখকের মনোভাবের পউদ্দীপকের আরশির মামার মধ্যে 'বই পড়া' প্রবন্ধের লেখকের কোন অনুভূতির প্রকাশ ঘটেছে?'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল-কলেজের উপরে স্থান দিয়েছেন কেন?'কেতাবি' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।