"উদ্দীপকের তুহিনের মতো মানুষদের প্রতি দরদি হওয়ার শিক্ষাই 'সুভা' গল্পের মূল উপজীব্য।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা ও মমত্বশীল দৃষ্টিভঙ্গি তৈরি হয় 'সুভা' গল্প পাঠে, তাই "উদ্দীপকের তুহিনের মতো মানুষদের প্রতি দরদি হওয়ার শিক্ষাই 'সুভা' গল্পের মূল উপজীব্য" মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। বাক্প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। এ ধরনের শিশু বা মানুষের প্রতি। সবার মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এ গল্পটি উদ্দীপকের তুহিন নবম শ্রেণির ছাত্র। এ বয়সের কিশোররা প্রাণবন্ত, দুরন্ত ও চঞ্চল হয়ে থাকে। তুহিনও ঠিক তেমনই প্রাণবন্ত এক কিশোর। দুর্ঘটনায় পড়ে সে তার একটি পা হারিয়েছে। ফলে আগের মতো প্রাণবন্ত পরিবেশ সে পায় না। বেশিরভাগ সময়ই তাকে প্রকৃতিবিচ্ছিন্ন থাকতে হয়। 'সুভা' গল্পের সুভারও বাক্প্রতিবন্ধী কারণে জীবনের। স্বাভাবিক বিকাশ বিঘ্নিত। সে অন্যদের অবহেলার শিকার। তুহিন ও সুভার বেড়ে ওঠার ক্ষেত্রে এই প্রতিবন্ধিতা অত্যন্ত পীড়াদায়ক। 'সুভা' গল্পে বাক্প্রতিবন্ধী কারণে সুভা পারিপার্শ্বিক ও মানসিক যে বঞ্চনার শিকার হয়েছে, ঠিক তেমনই উদ্দীপকের দুর্ঘটনায় পা হারানো তুহিনও মুক্ত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব বঞ্চিত শিশু-কিশোরের প্রতি সহানুভূতিশীল হওয়াই 'সুভা' গল্পের মূল উপজীব্য। কারণ সামান্য সহানভূতি ও ভালোবাসা তাদের এই ছোট্ট জীবনকে আলোকিত করে তুলতে পারে। এতে করে তারা সমগ্র জীবন আত্মনির্ভরশীল হয়ে মর্যাদার সঙ্গে বাঁচতে এবং পরিবার ও দেশের জন্যও অবদান রাখতে পারে। তাই বলা যায়, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"উদ্দীপকের তুহিনের মতো মানুষদের প্রতি দরদি হওয়ার শিক্ষাই 'সুভা' গল্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর