দৃশ্যকল্প-i-এর সাথে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-i-এর সাথে 'সুভা' গল্পের সুভার বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'সুভা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন অত্যন্ত মমত্বের সঙ্গে। সুভা বাকপ্রতিবন্ধী হওয়ায় সবার কাছে অবজ্ঞাত ও অবহেলিত। কিন্তু গোঁসাইদের ছোটো ছেলে প্রতাপ মাছ ধরার সময় সে নির্বাক সঙ্গী হিসেবে কদর পেত। সেই সময় তার ইচ্ছা হতো কোনো বিশেষ উপায়ে প্রতাপের মনোযোগ পেতে। তখন সে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা কামনা করত। দৃশ্যকল্প-i-এর কবি প্রজাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তা হলে তিনি নানা রঙের ফুলের ওপর বসে নিজের ইচ্ছে মতো নানা ফুলের সুবাস নিতে পারতেন। কবির এমন আকাঙ্ক্ষা 'সুভা' গল্পের সুভার আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দেয়। সুভা বাকপ্রতিবন্ধী হওয়ায় তার বাবা-মা, সমবয়সি ছেলে-মেয়েরা তাকে অবহেলা করে। ভাষাবিশিষ্ট জীবের মধ্যে সুভার একমাত্র সঙ্গী ছিল প্রতাপ। সে যখন ছিপ ফেলে মাছ ধরত তখন সুভা তার পাশে বসে থাকত। তখন তার ইচ্ছা করত প্রতাপের কোনো কাজে লাগতে। সে যে গুরুত্বপূর্ণ কেউ-তা বোঝাতে মন চাইত। তাই তার দৃষ্টি আকর্ষণের জন্য সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। সে মন্ত্রবলে এমন কোনো আশ্চর্য ঘটনা ঘটাতে চাইত, যা দেখে প্রতাপ অবাক হয়ে সুভার প্রশংসা করে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
দৃশ্যকল্প-i-এর সাথে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর