উদ্দীপকটিতে 'সুভা' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটিতে 'সুভা' গল্পের সুভার নির্বাক প্রকৃতির মাঝে নিশ্চুপ হয়ে নিজেকে লুকিয়ে রাখার দিকটি ফুটে উঠেছে। 'সুভা' গল্পে সুভা হলো বাক্প্রতিবন্ধী এক কিশোরী। সে কথা বলতে পারে না বলে সবাই তার সামনেই তার ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক দুশ্চিন্তা প্রকাশ করে। এতে সুভা নিজেকে বিধাতার অভিশাপ ভেবে আত্মগোপন করে থাকতে পারলে বাঁচে। তার সমবয়সিরা তার সঙ্গে খেলে না, মেশে না। তাই সে নির্বাক প্রকৃতিতে তার আশ্রয় খুঁজে নেয়। উদ্দীপকের প্রাণবন্ত তুহিনের হঠাৎ দুর্ঘটনায় একটি পা হারিয়ে নিশ্চুপ হয়ে যাওয়ার দিকটি ফুটে উঠেছে। সে আর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারে না। এ বিষয়টি 'সুভা' গল্পের সুভার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। এ কারণে সবাক মানুষের সঙ্গে তার বিশেষ সম্পর্ক গড়ে ওঠেনি। তার কথা বলার এই শূন্যতা পূরণ করেছে প্রকৃতি। সুভা তার অনুভূতি দিয়ে প্রকৃতিকে জয় করে নিয়েছে। প্রকৃতির মাঝে সে প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছে। প্রকৃতিই হয়ে উঠেছে তার আশ্রয়। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে থাকতে ভালোবাসে। মানুষের কাছ থেকে আত্মগোপন করতে পারলেই সে বাঁচে। উদ্দীপকের তুহিন পা হারানোর পর প্রাণবন্ত পরিবেশ না পেয়ে নিশ্চুপ হয়ে নিজেকে লুকিয়ে রাখে। আগের সেই পরিবেশ, মানুষের সেই সখ্য ও স্বতঃস্ফূর্ততা না থাকার বেদনা তাকে বাশূন্য করে তোলে। এ ক্ষেত্রে সে বাক্প্রতিবন্ধী না হলেও সুভার মতো নিশ্চুপ হয়ে গিয়েছে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকটিতে 'সুভা' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর