"উদ্দীপকের শাহান যেন 'সুভা' গল্পের সুভার মতোই সামাজিক অবস্থার শিকার"- 'সুভা' গল্প অবলম্বনে মন্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকের শাহান যেন 'সুভা' গল্পের মতোই সামাজিক অবস্থার শিকার"- 'সুভা' গল্প অনুযায়ী মন্তব্যটি যথার্থ। কেননা সুভা যেমন পারিবারিক ও সামাজিক অবহেলা, অবজ্ঞা এবং নেতিবাচক পরিস্থিতির শিকার হয়েছে, শাহানও তাই। 'সুভা' গল্পে সবাই সুভাকে নেতিবাচক দৃষ্টিতে দেখত। সে কথা বলতে পারত না বলে তার ভবিষ্যৎ নিয়ে তার সামনেই নেতিবাচক দুশ্চিন্তা করত। সুভার সঙ্গে কেউ খেলত না বলে সে ছিল নিঃসঙ্গ। সুভার মা তাকে গর্তের কলঙ্ক মনে করে বিরক্ত ছিলেন। বাবা তাকে ভালোবাসলে ও তার মনের কষ্ট তিনি বুঝতে পারেননি। পারিবারিক ও সামাজিকভাবে সে নেতিবাচক পরিস্থিতির শিকার হয়েছে সব সময়। 'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। এ কারণে শৈশব থেকেই সে অবহেলার শিকার। সমবয়সিরা তাকে খেলায় নেয় না, তার সঙ্গে মেশে না, কথা বলতে চায় না। প্রতিবেশীরা তার সামনেই তার প্রতিবন্ধিতা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে। সুভার মা সুভাকে তার গর্ভের কলঙ্ক মনে করেন। ফলে সুভা নির্বাক প্রকৃতির কাছে তার মুক্তির আনন্দ খোঁজে। নির্বাক হওয়ায় বাবা বাণীকণ্ঠ মেয়েকে পাত্রস্থ করতে পারেন না। তাই নিরুপায় হয়ে সুভার বিয়ের কথা ভেবে তাকে নিয়ে কলকাতায় যাওয়ার আয়োজন করেন। 'সুভা' গল্পে সুভার এমন সামাজিক অবস্থার সঙ্গে উদ্দীপকের শাহানের সামাজিক অবস্থানের মিল রয়েছে। শাহান পোলিও আক্রান্ত হয়েছে বলে সমাজে অবহেলিত। বাম পা বাঁকা হয়ে যাওয়ার কারণে তার হাঁটতে ভীষণ কষ্ট হয়। সবার আগে ঘর থেকে বের হয়েও সে সময়মতো স্কুলে পৌঁছতে পারে না। ক্লান্ত হয়ে স্কুলের পাশের মাঠের এক কোণে বসে আকাশের দিকে চেয়ে থাকে। তার কষ্টের কথা পরিবারের কেউ অনুধাবন করতে চায় না। 'সুভা' গল্পে সুভাকে তার মা যেমন মেনে নিতে পারেন না তেমনই সমাজের মানুষের কাছেও সে অবহেলিত থাকে। প্রতাপও কেবল ছিপ ফেলে মাছ ধরার সময় নির্বাক সঙ্গী হিসেবেই তাকে দেখত, সুভার কষ্ট বা মনোবেদনা অনুধাবন করত না। উদ্দীপকের শাহানের কষ্টও কেউ বুঝতে চায়নি। এমনকি বাবাও শাহানকে অবিশ্বাস করেছেন। ঠিক সময়ে স্কুলে না যেতে পারাকে স্কুল কামাইয়ের অজুহাত মনে করেছেন। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"উদ্দীপকের শাহান যেন 'সুভা' গল্পের সুভার মতোই সামাজিক অবস্থার শিকার…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর