উদ্দীপকের শাহানের বাবা ও 'সুভা' গল্পের সুভার বাবার মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাহানের বাবা ও 'সুভা' গল্পের সুভার বাবার মধ্যে সন্তানের কষ্ট-যন্ত্রণাকে উপেক্ষা এবং তাদের মনোবেদনা বুঝতে না পারার দিক থেকে সাদৃশ্য রয়েছে। 'সুভা' গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সুক্ষ্মতর দিকগুলো মমত্বের সঙ্কো উপস্থাপন করেছেন। গল্পে প্রতিবন্ধীদের প্রতি পরিবার ও সমাজের মানুষের নেতিবাচক মানসিকতার দিকটিও উঠে এসেছে। সুভার বাবা সুভাকে ভালোবাসলেও তার কষ্ট, যন্ত্রণা, মনোবেদনা, ইচ্ছা-অনিচ্ছা বুঝতে পারেননি এবং সেগুলোকে উপেক্ষা করে গিয়েছেন। উদ্দীপকে পোলিও আক্রান্ত শাহানের জীবনের কষ্ট-যন্ত্রণা এবং তার পরিবারের অবস্থা তুলে ধরা হয়েছে। শাহানের বাবা একজন শ্রমজীবী দরিদ্র মানুষ। তার সন্তান পোলিও আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে তা বুঝতে পারে না। এ কারণেই শাহান নিজের কষ্টের কথা বললে সে শাহানকে বলে এ সবই তার স্কুল কামাইয়ের অজুহাত। পিতা হয়েও সে শাহানের মনোবেদনা বুঝতে পারেনি। 'সুভা' গল্পের সুভার বাবা বাণীকণ্ঠ সুভাকে আদর করেন। সন্তানের অসুস্থতা তাকে দুশ্চিন্তায় আচ্ছন্ন করে। বয়স হলেও সুভাকে পাত্রস্থ করতে না পারায় গ্রামের মানুষের কটু কথা শুনে চুপ থাকেন। অবশেষে একঘরে করার হুমকিতে শুভাকে পাত্রস্থ করার জন্য তাকে নিয়ে কলকাতায় পাড়ি জমানোর আয়োজন করেন। তখন সুভা ভীষণ মনঃকষ্টে ভোগে। কারণ সে তার চেনা পরিবেশ ছেড়ে অন্য কোথাও যেতে চায় না। বাবাকে সে তার কষ্টের কথা বোঝাতে চেষ্টা করে। বাবার পায়ের ওপর লুটিয়ে পড়ে কান্না করে। অথচ বাবা তার মনোবেদনা বুঝতে পারেন না। উভয় ক্ষেত্রেই অসুস্থ সন্তানের অসহায়ত্ব ও মনোবেদনা বুঝতে না পারার দিকটি প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকের শাহানের বাবা ও 'সুভা' গল্পের সুভার বাবার মধ্যে যে সাদৃশ্য…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর