সুভার পিতা-মাতা চিন্তিত হয়ে পড়লেন কেন?
উত্তর: সুভার পিতা-মাতা সুভার বিয়ের বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। 'সুভা' গল্পে সুভার বাবা বাণীকণ্ঠ। বড় দুই মেয়ে সুকেশিনী ও সুহাসিনীকে বিয়ে দিলেও বাক্প্রতিবন্ধী বলে সুভার বিয়ের ব্যবস্থা করতে পারেননি। সুভার বিয়ের বয়স বেড়ে যেতে দেখে গ্রামের লোকজন নিন্দা করতে শুরু করে। মেয়ের বিয়ের জন্য সমাজ একঘরে করার হুমকি দিলে বাণীকণ্ঠ প্রচন্ড আঘাত পান। সমাজের মতে সুভা আইবুড়ো মেয়ে। এই কষ্ট সহ্য করতে না পেরে তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং মেয়ের জন্য পাত্রের সন্ধানে ব্যস্ত হয়ে উঠলেন।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
সুভার পিতা-মাতা চিন্তিত হয়ে পড়লেন কেন?
উত্তর