উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেয়ার মধ্য দিয়ে সুভার মানসিকতার কোন দিক প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্য দিয়ে সুভার নিজেকে বিধাতার অভিশাপ মনে করে সবার কাছ থেকে আড়াল করার মানসিকতার দিকটি প্রকাশিত হয়েছে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার কারণে মানুষ পরিবার ও সমাজের নানা অবহেলার শিকার হয়। তাদের সঙ্গে দূরত্ব তৈরির ফলে তারাও নিজেদেরকে গুটিয়ে নেয়। উদ্দীপকে প্রমিতার হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে বাকশক্তি হারিয়ে ফেলা এবং সেই কারণে পরিবার ও সমাজের লোকজনের অবহেলার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে প্রমিতা দুর্ঘটনায় পড়ার আগে ভালো গান করে সুনাম অর্জন করলেও বাকশক্তি হারানোর পর ধীরে ধীরে পরিবারের অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেউ তাকে আর আগের মতো ভালোবাসে না। সবার অবহেলার কারণে সেও নিজেকে গুটিয়ে নেয়। এই দিক দিয়ে 'সুভা' গল্পের সুভার সঙ্গে প্রমিতার মিল রয়েছে। সুভা বাকপ্রতিবন্ধী কিশোরী। জন্ম থেকেই সে কথা বলতে পারত না বলে তার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করত। তার বয়সী ছেলে-মেয়েরা তার সঙ্গে মিশতে চাইত না। প্রতিবেশীরা তার সামনেই তার ভবিষ্যৎ নিয়ে নানা কথা বলে। এসব কারণে সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখত। এভাবেই উদ্দীপকে প্রমিতার নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্য দিয়ে সুভার নিজেকে বিধাতার অভিশাপ মনে করে নিজেকে আড়াল করার মানসিকৃতার দিকটি প্রকাশিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেয়ার মধ্য দিয়ে সুভার মানসিকতার কো…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর