দৃশ্যপট-১-এর সঙ্গে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এর সঙ্গে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো প্রতিবন্ধীদের প্রতি পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। 'সুভা' গল্পের নাম চরিত্র সুভা হলো বাক্প্রতিবন্ধী। তাই সমাজ ও পরিবারের অবহেলা পেয়েছে সর্বদা। এমনকি নিজের মাও তাকে গর্ভের কলঙ্ক মনে করতেন। সবার অবজ্ঞায় সুভার আত্মগোপন করে থাকতে মন চাইত। দৃশ্যপট-১-এ সুজন বিশেষ চাহিদাসম্পন্ন বালক। সবাই তাকে ভিন্ন চোখে দেখে এবং প্রকাশ্যে নানা কথা বলে। মা. তাকে সংসারের বোঝা মনে করে। সুজন নিজেকে আড়াল করতে সারাক্ষণ পুতুলের সঙ্গে ভাববিনিময় করে। অন্যদিকে 'সুভা' গল্পের সুভাও বাক্প্রতিবন্ধী কিশোরী। বাবা-মা, আত্মীয়স্বজনও তাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। মা তাকে জন্মের কলঙ্ক মনে করেন। এ জন্য সে নিজেকে সর্বদা গোপন করে রাখতে চেষ্টা করে। মানুষের পরিবর্তে সে প্রকৃতির সঙ্গ কামনা করে। প্রকৃতির মাঝে সুভা আনন্দ খুঁজে পায়। এভাবে, দৃশ্যপট-১-এর সঙ্গে 'সুভা' গল্পের প্রতিবন্ধিদের প্রতি পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির দিকটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
দৃশ্যপট-১-এর সঙ্গে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর