উদ্দীপকে 'সুভা' গল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'সুভা' গল্পের সুভার শারীরিক প্রতিবন্ধিতার প্রতিফলন ঘটেছে। শারীরিক প্রতিবন্ধিতা ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে না। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্নদের সঙ্গে স্বাভাবিক আচরণ না করলে তাদেরকে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করা সহজ নয়। 'সুভা' গল্পের সুভা জন্মগতভাবেই বোবা। কথা বলতে পারে না বলে সে নিজেকে স্রষ্টার অভিশাপ মনে করত। এজন্য সে নিজেকে সব সময় আড়াল করে রাখত। তবুও কথা বলতে না পারার কষ্ট সে কখনো ভুলতে পারত না। কারণ তার মাও তাকে গর্ভের কলঙ্ক মনে করত। অন্যদিকে উদ্দীপকের আঁখিও চোখে দেখতে পায় না। তাই বলে সে থেমে থাকেনি। সে যন্ত্রের সাহায্য নিয়ে তার পড়াশোনা চালিয়ে যায়। বন্ধুর দেওয়া একটা ঝুনঝুন বল দিয়ে সে খেলতে শেখে, একসময় সে ক্রিকেট খেলায় ছক্কা মেরে দলকে জয় এনে দেয়। এভাবে সুভার প্রতিবন্ধকতার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকে 'সুভা' গল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর