সুভার বাবা-মায়ের মানসিকতা যদি রেজার চাচার মতো হতো তবে সুভার পরিণতি অন্য রকম হতে পারত- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: সুভার বাবা-মায়ের মানসিকতা যদি রেজার চাচার মতো হতো তবে সুভার পরিণতি অন্য রকম হতে পারত- উক্তিটি যথার্থ। সমাজে যেকোনো মানুষ শারীরিক প্রতিবন্ধী হতে পারে। তাই বলে তাদের অবজ্ঞা করা উচিত নয়। তারা এ সমাজেরই অংশ। সুযোগ পেলে তারাও সাধারণের মতো অসাধ্য সাধন করতে পারে। উদ্দীপকের রেজা বাবা-মা হারা। সে চাচার আশ্রয়ে থাকে। শারীরিকভাবে প্রতিবন্ধিতার শিকার। রেজার একটি হাত ও একটি পা নেই। তার এ অবস্থা দেখে অনেকেই তামাশা করে। তার চাচা তাকে সাহস দেন, অনুপ্রাণিত করেন। তিনি রেজাকে পড়ালেখা শেখান এবং তাকে এসএসসিতে ভালো ফল করে সবাইকে দেখিয়ে দিতে বলেন। প্রমাণ করতে বলেন যে সেও সবার মতোই একজন মানুষ। অন্যদিকে 'সুভা' গল্পের সুভাও শারীরিক প্রতিবন্ধিতার শিকার। কেবল বাবা ছাড়া বাকি সবার কাছ থেকে সে শুধু অবহেলা পেয়েছে। এমনকি তার নিজের মাও তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। লোকনিন্দার ভয়ে তার বাবা তাকে বিয়ে দিতে শহরে নিয়ে যান। উদ্দীপকের রেজা এবং 'সুভা' গল্পের সুভা উভয়েই প্রতিবন্ধিতার শিকার। রেজাকে তার চাচা পড়াশোনা করান। শক্তি ও সাহস জোগান জীবনে প্রতিষ্ঠিত হতে, যা আলোচ্য গল্পের সুভা তার বাবা-মায়ের কাছ থেকে পায় না। যদি তার বাবা-মায়ের মানসিকতা রেজার চাচার মতো হতো তাহলে সুভাকে তার গ্রাম ছেড়ে কলকাতায় যেতে হতো না। তার পরিণতি আরও সুন্দর হতে পারত। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
সুভার বাবা-মায়ের মানসিকতা যদি রেজার চাচার মতো হতো তবে সুভার পরিণতি …
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর