উদ্দীপকের নিক ভুজিসিকের মতো 'সুভা' গল্পের সুভারও যদি প্রত্যয় থাকত তবে সুভার জীবনটাও অন্যরকম হতে পারত-উদ্দীপক ও 'সুভা' গল্পের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: শুভ পরিণতির দিক বিবেচনায় উদ্দীপকের নিক ভুজিসিকের মতো 'সুভা' গল্পের সুভারও যদি প্রত্যয় থাকত তবে সুভার জীবন্টাও অন্যরকম হতে পারত মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে সুভা বাকপ্রতিবন্ধী। বাকপ্রতিবন্ধী হওয়ার দরুন পরিবারসহ সমাজের কেউ তাকে স্বাভাবিক ভাবে গ্রহণ করেনি। যার ফলে সুভার মনোবল ভেঙে যায় এবং তার পরিণতিকে করেছে নেতিবাচক। উদ্দীপকের নিক ভুজিসিক চার হাত-পাবিহীন একজন সফল মানুষ। তিনি পেশায় একজন প্রেরণা সৃষ্টিকারী বক্তা। ছোটোবেলায় তিনি বেঁচে থাকার প্রেরণাই হারিয়ে ফেলেছিলেন। বিদ্যালয়ে, প্রতিবেশীদের কাছে সর্বদা লাঞ্ছনার শিকার হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু পরে প্রত্যয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। যে প্রত্যয় 'সুভা' গল্পের সুভার মধ্যে অনুপস্থিত। 'সুভা' গল্পের সুভা ছোটোবেলা থেকেই লাঞ্ছনার শিকার। যে লাঞ্ছনার দরুন সে নিজেকে বিধাতার অভিশাপ হিসেবে দেখে। তার মধ্যে হীনম্মন্যতা ভর করে বলেই শেষ পর্যন্ত সে আর নিজেকে ব্যক্ত করতে পারে না। অথচ সুভার মধ্যে যদি উদ্দীপকের নিক ভুজিসিকের মতো প্রত্যয় থাকত তাহলে তার জীবনের পরিণতিও সুখকর হতো। তাই বলা যায়, উদ্দীপকের নিক ভুজিসিকের মতো 'সুভা' গল্পের সুভারও যদি প্রত্যয় থাকত তবে সুভার জীবনটাও অন্যরকম হতে পারত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকের নিক ভুজিসিকের মতো 'সুভা' গল্পের সুভারও যদি প্রত্যয় থাকত ত…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর