"উদ্দীপকের শান্তর বাবার সমবেদনা 'সুভা' গল্পের বাণীকন্ঠের 'মতো সুতীব্র নয়"- মূল্যায়ন করো।
উত্তর: বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ের ভবিষ্যৎ ভেবে বাণীকণ্ঠের যে দুশ্চিন্তা ও তার প্রতি সমবেদনা সেই দিক বিবেচনায় "উদ্দীপকে শান্তর বাবার সমবেদনা 'সুভা' গল্পের বাণীকন্ঠের মতো সুতীব্র নয়" মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে বাণীকণ্ঠ তার অন্য দুই মেয়ে অপেক্ষা সুভাকে বেশি ভালোবাসতেন। তিনি স্নেহ-মমতাবোধসম্পন্ন একজন পিতা। তার বাক্প্রতিবন্ধী মেয়ের বিয়ে নিয়ে সমাজে নানা নেতিবাচক কথা শুরু হলে তিনি সারাক্ষণ দুশ্চিন্তা করতেন। মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকতেন। উদ্দীপকের শান্তর বাবা তার ছেলের প্রতি সমবেদনা দেখিয়েছে। শান্তকে গ্রামের বাড়ি ছেড়ে শহরে নিয়ে যাওয়ার সময় শান্ত তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন সে তাকে সান্ত্বনা দেয়। 'সুভা' গল্পে সুভাকে তার বাবা অনেক ভালোবাসেন। সুভার বাপ্রতিবন্ধিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারাক্ষণ দুশ্চিন্তা করে তার বাবার চোখে পানি চলে আসে। একপর্যায়ে সুভাকে নিয়ে তিনি কলকাতায় চলে যাওয়ার আয়োজন করেন। উদ্দীপকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় শান্তর বাবা তাকে সমবেদনা জানায়। 'সুভা' গল্পের সুভাকে তার বাবা বাণীকণ্ঠ অনেক ভালোবাসেন। বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ের প্রতি তার আন্তরিকতার পরিমাণটাও বেশি। সুভার কোনো বন্ধু নেই। তার সমবয়সিরা তাকে খেলতে নেয় না। সবাই তাকে অবহেলা করে। সুভার কাছ থেকে সবাই দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। তার বিয়ে নিয়ে সমাজের মানুষ নানা কথা বলে। সুভার বাবা এসব লক্ষ করেই সব সময় দুশ্চিন্তা করেন। উদ্দীপকের শান্তর বাবার সমবেদনার সঙ্গে তুলনা করলে তাই স্পষ্টতই প্রতীয়মান হয় যে সুভার বাবা বাণীকন্ঠের সুভার প্রতি সমবেদনা শান্তর বাবার তুলনায় সুতীব্র।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"উদ্দীপকের শান্তর বাবার সমবেদনা 'সুভা' গল্পের বাণীকন্ঠের 'মতো সুতীব…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর