'সুভা' গল্পে 'গ্রামলক্ষ্মী স্রোতম্বিনী' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: 'সুভা' গল্পে 'গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী' কথাটি দ্বারা চন্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোটো নদীর মাহাত্ম্যকে বোঝানো হয়েছে। সুভাদের চন্ডীপুর গ্রামের পাশ দিয়ে ছোটো নদীটি গৃহস্থঘরের মেয়েটির মতো নিরলসভাবে ছুটে চলে। দুই তীরে অবস্থিত গ্রামের সবার সঙ্গেই যেন, নদীটির ভাব বা সম্পর্ক রয়েছে। তার জল গ্রামের সবার জন্য প্রয়োজন। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়াঘন তীর, নিচ দিয়ে যেন গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী দ্রুত পায়ে নানা মঙ্গল কাজ করে চলেছে। নদীটি দুধারকে করেছে শ্যামল ও সমৃদ্ধ। গ্রামটিকে যেন নদীটি আশীর্বাদ করছে। এই নদীকে তাই সৌভাগ্যের দেবী লক্ষ্মীর সঙ্গে তুলনা করে বলা হয়েছে 'গ্রামলক্ষ্মী স্রোতম্বিনী।'
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
'সুভা' গল্পে 'গ্রামলক্ষ্মী স্রোতম্বিনী' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর