"আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।
উত্তর: "আমাকে সবাই ভুলিলে বাঁচি”- আক্ষেপ থেকে সুভা এ কথাটি মনে করত। 'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধী এক কিশোরী। কথা বলতে পারে না বলে প্রতিবেশীরা সুভার উপস্থিতিতে এই অপারগতার জন্য তাকে নিয়ে তাচ্ছিল্য করত। তার সঙ্গে দেখা হলেই তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত। এতে সুভার কাছে তার সীমাবদ্ধতা বারবার মনে পড়ত। সে নিজেকে সবার কাছ থেকে দূরে রাখতে চাইত। তার পরিবারও তাকে নিয়ে দুশ্চিন্তা করত। এ জন্য সুভা উক্ত কথাটি মনে করত।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।
উত্তর