"সুভা যদি উদ্দীপকের নিজামের মতো সমর্থন পেত, তাহলে তার জীবনও নিজামের জীবনের মতো হতে পারত”- মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি তুলে ধরো।
উত্তর: 'সুভা' গল্পের সুভা বাবা-মায়ের সমর্থন না পাওয়ায় তার জীবন দুঃসহ হয়েছিল বলে “সুভা যদি উদ্দীপকের নিজামের মতো সমর্থন পেত, তাহলে তার জীবনও নিজামের জীবনের মতো হতে পারত” মন্তব্যটি সমর্থনযোগ্য। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় তাকে অবহেলিত হতে হয়। তার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। কেউ তার সঙ্গে মেশে না। কেউ তার সঙ্গে খেলা করে না। তাই তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। উদ্দীপকের নিজাম একজন শারীরিক প্রতিবন্ধী। দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারান। কিন্তু পরিবারের সহযোগিতায় তিনি এগিয়ে যান। 'সুভা' গল্পের সুভাও বাক্প্রতিবন্ধী এক কিশোরী। কিন্তু সে পরিবারের কাছ থেকে বিশেষত মায়ের কাছ থেকে বঞ্চনার শিকার হয়েছে। তাই তার বিকাশ বাধাগ্রস্ত হয়। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী বলে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। তাই সে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়। অপরদিকে উদ্দীপকের নিজাম শারীরিক প্রতিবন্ধী হয়েও পরিবারের সহযোগিতা পেয়ে নিজেকে বিকশিত করেছেন। এখন তিনি প্রতিষ্ঠিত। সুভা যদি নিজামের মতো সমর্থন ও সহযোগিতা পেত, তবে সেও প্রতিষ্ঠিত হতে পারত। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"সুভা যদি উদ্দীপকের নিজামের মতো সমর্থন পেত, তাহলে তার জীবনও নিজামের…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর