"কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে?"- কথাটি ব্যাখ্যা করো।
উত্তর: মেয়ে প্রতিবন্ধী হওয়ায় পিতামাতার মনে বেদনা সৃষ্টি করেছে যা তারা কখনো মন থেকে সরাতে পারেন না। 'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় তার মা সেটা নিজের শারীরিক ত্রুটিস্বরূপ মনে করেন। সাধারণ পাড়া-প্রতিবেশীরা তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে। সে পিতামাতার মনের বেদনায় পরিণত হয়। সুভার শারীরিক অসম্পূর্ণতা সব সময় তার বাবা-মাকে চিন্তিত রাখে। আলোচ্য বাক্যে এ বিষয়টিই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে?"- কথাটি ব্যাখ্যা করো।
উত্তর