উদ্দীপকের নিজামকে কোন দিক দিয়ে 'সুভা' গল্পের সুভার সাথে মেলানো যায়? বুঝিয়ে লেখো।
উত্তর: শারীরিক প্রতিবন্ধকতার দিক দিয়ে উদ্দীপকের নিজামকে 'সুভা' গল্পের সুভার সঙ্গে মেলানো যায়। 'সুভা' গল্পের সুভা একজন বাক্প্রতিবন্ধী কিশোরী। কেউ তার সঙ্গে মেশে না। সমবয়সিরা তাকে এড়িয়ে চলে। কেউ তার সঙ্গে খেলা করে না। বিপুল বিস্তৃত প্রকৃতিই তার একমাত্র আশ্রয়ের জগৎ। উদ্দীপকের নিজাম একজন দৃষ্টিপ্রতিবন্ধী। মর্মান্তিক দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারান। 'সুভা' গল্পের সুভাও একজন বাক্প্রতিবন্ধী। জন্মের পর থেকেই সে কথা বলতে পারে না। এজন্য তার সঙ্গে কেউ মেশে না। তাই বলা যায়, শারীরিক প্রতিবন্ধিতার দিক থেকে উদ্দীপকের নিজামের সঙ্গে 'সুভা' গল্পের সুভাকে মেলানো যায়।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকের নিজামকে কোন দিক দিয়ে 'সুভা' গল্পের সুভার সাথে মেলানো যায়?…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর